ads

মঙ্গলবার , ৪ মার্চ ২০২৫ | ২৬শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঈদের পর বাংলাদেশ সফরে আসবে জিম্বাবুয়ে

শ্যামলবাংলা ডেস্ক
মার্চ ৪, ২০২৫ ৮:৪৪ অপরাহ্ণ

বাংলাদেশ দলের চ্যাম্পিয়ন্স ট্রফির যাত্রা শেষ হয়েছে গ্রুপ পর্বেই। যে কারণে দেশের ক্রিকেটাররা এখন খেলছেন ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল)। তবেস শীঘ্রই আবারো জাতীয় দলের জন্য প্রস্তুত হতে হবে তাদের। আগামী এপ্রিলে জিম্বাবুয়ে দল সিরিজ খেলতে আসবে বাংলাদেশে।

Shamol Bangla Ads

দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে আসন্ন ঈদুল ফিতরের পর বাংলাদেশে আসবে জিম্বাবুয়ে। আজ মঙ্গলবার মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে গণমাধ্যমের মুখোমুখি হয়ে এই তথ্য জানিয়েছেন বিসিবির ক্রিকেট অপারেশন্স বিভাগের ইনচার্জ শাহরিয়ার নাফীস।

২০২৪ সালেই জিম্বাবুয়ের সঙ্গে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের সঙ্গে দুটি টেস্ট খেলার কথা ছিল বাংলাদেশের। তবে সে বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে শুধু ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলেছিল দুই দল। বাকি টেস্ট সিরিজটি এবার হতে যাচ্ছে।

Shamol Bangla Ads

এ প্রসঙ্গে নাফীস বলেন, ‘গত বছর বাংলাদেশের জিম্বাবুয়ে সফর ছিল। সেই সফরে দুটি টেস্ট ও তিনটি টি-টোয়েন্টি খেলার কথা ছিল। যেহেতু আমাদের সামনে টি-টোয়েন্টি ছিল তাই আমরা ওই সিরিজটি রিশিডিউল করে পাঁচটি টি-টোয়েন্টি খেলেছিলাম।’

‘আমাদের দুটি টেস্ট ম্যাচ কিন্তু খেলা বাকি ছিল। টেস্ট ক্রিকেট খেলাটা আমাদের অন্যতম প্রায়রিটি। দুটি টেস্ট ম্যাচ যে গত বছর হয়নি ওইটা আমরা কমাতে চাই না। ওই সিরিজটিই রিশিডিউল হয়ে এই বছরের এপ্রিলে দুটি টেস্ট খেলব।’-যোগ করেন তিনি।

এই সিরিজের ভেন্যু নিয়ে নাফীস বলেন, ‘ভেন্যু এবং নির্দিষ্ট তারিখ আমরা খুব তাড়াতাড়ি মিডিয়াকে জানাবো। যেহেতু দুটি টেস্ট ম্যাচ। একটি অবশ্যই ঢাকার বাইরে হবে। যেহেতু ঢাকা প্রিমিয়ার লিগ চলছে। ঢাকার মাঠ ব্যস্ত থাকবে। আমরা গ্রাউন্ড ডিপার্টমেন্টের কাছে পরামর্শ চেয়েছি। তারা আমাদের পরামর্শ দেবে এবং সবকিছু ঠিক করেই আমরা জানাতে পারব।’

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!