ads

শুক্রবার , ২১ ফেব্রুয়ারি ২০২৫ | ২৬শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নালিতাবাড়ীতে মাদকবিরোধী প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

অভিজিৎ সাহা, নালিতাবাড়ী
ফেব্রুয়ারি ২১, ২০২৫ ৮:৫১ অপরাহ্ণ

‘মাঠে মাঠে উল্লাস খেলাধূলা বারো মাস’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরের নালিতাবাড়ীতে মাদকবিরোধী প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। ২১ ফেব্রুয়ারি শুক্রবার বিকেলে সামিউল হক স্পোর্টস একাডেমির আয়োজনে বরুয়াজানী হাসান উচ্চ বিদ্যালয় মাঠে ওই প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।

Shamol Bangla Ads

প্রীতি ফুটবল ম্যাচটি উদ্বোধন করেন সাবেক ফুটবলার অসীম দত্ত হাবুল। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক অধ্যক্ষ নুরুল আমিন।

উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সাইদুল ইসলামের সঞ্চালনায় এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সামিউল হক স্পোর্টস একাডেমির চেয়ারম্যান সামিউল হক, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইউনুস আলী দেওয়ান, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক দূর্জয় হাসান শাকিল প্রমুখ।

Shamol Bangla Ads

মাদকবিরোধী প্রীতি ফুটবল ম্যাচে সামিউল হক স্পোর্টস একাডেমি ও শাকিব ফুটবল একাডেমি শেরপুর অংশগ্রহণ করে। এতে সামিউল হক স্পোর্টস একাডেমি ১-০ গোলে শাকিব ফুটবল একাডেমি শেরপুরকে হারিয়ে জয়ী হয়।

Need Ads
error: কপি হবে না!