ads

সোমবার , ১৭ ফেব্রুয়ারি ২০২৫ | ২৭শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

চিকিৎসক ও আইনজীবীদের ফি’র হিসাব নিতে চায় সরকার

শ্যামলবাংলা ডেস্ক
ফেব্রুয়ারি ১৭, ২০২৫ ১২:৫০ অপরাহ্ণ

চিকিৎসক ও আইনজীবীদের আদায়কৃত অর্থের (ফি বা ভিজিট) হিসাব সংরক্ষণ করতে চায় সরকার। ১৭ ফেব্রুয়ারি সোমবার সকালে জেলা প্রশাসক সম্মেলন শেষে এমন ইঙ্গিত দেন অর্থ ও বাণিজ্য উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ।

Shamol Bangla Ads

সালেহউদ্দিন বলেন, চিকিৎসকেরা রোগীদের কাছ থেকে যে টাকা আদায় করেন তার কোনো রসিদ দেওয়া হয় না। তাদের আদায়কৃত অর্থ কীভাবে সংরক্ষণ করা যায় তা নিয়ে জেলা প্রশাসক সম্মেলনে আলোচনা হয়েছে।

চিকিৎসকদের কাছ থেকে পাকা রসিদ আদায়ের কথা বলেছেন উপদেষ্টা। এ জন্য তাদের লেনদেন ডিজিটাল করা যায় কিনা সে বিষয়েও আলোচনা হয়েছে বলে জানান তিনি।

Shamol Bangla Ads

চিকিৎসকেরা রোগীদের কাছ থেকে আদায়কৃত অর্থের যেমন রিসিট দেন না, আইনজীবীরাও মক্কেলদের এমন কিছু দেন না। এ প্রসঙ্গে সাংবাদিকেরা জানতে চাইলে উপদেষ্টা বলেন, ‘হ্যাঁ, আইনজীবীদের বিষয়টিও আলোচনায় এসেছে।’

চিকিৎসক ও আইনজীবী যারা নগদ অর্থের বিনিময় সেবা দিয়ে থাকেন, তাদের কাছ থেকে কীভাবে কর আদায় করা যায় সে বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে জানান অর্থ উপদেষ্টা।

Need Ads
error: কপি হবে না!