ads

বুধবার , ৫ ফেব্রুয়ারি ২০২৫ | ২৭শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে জেলা লিগ্যাল এইডের মাসিক সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার
ফেব্রুয়ারি ৫, ২০২৫ ৬:০০ অপরাহ্ণ

শেরপুরে জেলা লিগ্যাল এইডের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে জেলা ও দায়রা জজ আদালতের সম্মেলন কক্ষে আয়োজিত ওই সভায় সভাপতিত্ব করেন জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান এবং সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ জহিরুল কবির। ওইসময় তিনি বিচারপ্রার্থী হতদরিদ্র মানুষের দোড়গোড়ায় বিনামূল্যে আইনগত সহায়তা পৌঁছে দিতে কমিটির দায়িত্বশীল প্রতিনিধিগণসহ সংশ্লিষ্ট সকলের আন্তরিকতা বাড়ানোর উপর গুরুত্বারোপ করেন।

Shamol Bangla Ads

সভায় গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. সুলতান মাহমুদ, শেরপুর পৌরসভার প্রশাসক (উপসচিব) তোফায়েল আহমেদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শাকিল আহমেদ ও অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মিজানুর রহমান ভুঁইঞা।

জেলা লিগ্যাল এইড অফিসার (সিনিয়র সহকারী জজ) নয়ন চন্দ্র মোদকের সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা তথ্য কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়ের, প্রেসক্লাব সভাপতি কাকন রেজা প্রমুখ।

Shamol Bangla Ads

সভায় হতদরিদ্র মানুষকে বিনামূল্যে সরকারি আইনগত সহায়তা ও পরামর্শ প্রদান কার্যক্রমের প্রচার ও প্রসারের জন্য শেরপুর জেলার ক্যাবল নেটওয়ার্কে স্ক্রলের মাধ্যমে জেলা লিগ্যাল এইড অফিসের কার্যক্রমসহ হটলাইন নম্বর প্রদর্শনের ব্যবস্থা গ্রহণ এবং জেলার সকল ইউনিয়ন পরিষদ কার্যালয়, উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়, পৌরসভা কার্যালয়, থানাসহ গুরুত্বপূর্ণ সরকারি দপ্তরসমূহে আইনগত সহায়তা প্রদানের আবেদন ফরম সরবরাহের সিদ্ধান্ত গৃহিত হয়। এছাড়াও সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার রোধকল্পে এবং স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণের লক্ষ্যে জেলা ও দায়রা জজ আদালতের প্রবেশদ্বারে জেলা লিগ্যাল এইড অফিসের সৌজন্যে অভিযোগ বক্স স্থাপন ও নিয়মিত পর্যবেক্ষণের সিদ্ধান্ত গৃহিত হয়।

Need Ads
error: কপি হবে না!