শেরপুরের নকলায় উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে ২৯ জানুয়ারি বুধবার সকালে উপজেলা পরিষদ হলরুমে ওই সভা হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দীপ জন মিত্র।

সভায় আরও বক্তব্য দেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান, উপজেলা বিএনপি’র আহবায়ক খোরশেদুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা শাহরিয়ার মোরছালিন মেহেদী, উপজেলা প্রকৌশলী শামছুল হক রাকিব, টালকী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোজাফফর মহিউদ্দিন বুলবুল, নকলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুবকর সিদ্দিক ফারুক, সরকারি হাজী জালমামুদ কলেজের ইতিহাস বিভাগের অধ্যাপক ও বিভাগীয় প্রধান দেওয়ান গোলাম মাসুম, চরঅষ্টধর ইউনিয়ন পরিষদের প্যাণেল চেয়ারম্যান দুলাল উদ্দিন প্রমুখ।
সভায় মাদক, মোবাইলে জুয়াখেলা, পৌশহরে যানজট, ট্রাফিক ব্যবস্থা, চলতি বোরো মৌসুমে সার সংকট, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থাসহ উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা ও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।

ওইসময় প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, আইন-শৃঙ্খলা কমিটির সদস্য ও স্থানীয় সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।




