ads

শনিবার , ২৫ জানুয়ারি ২০২৫ | ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

আমরা কারো কাছে আর মাথা নত করব না : মাহফুজ আলম

শ্যামলবাংলা ডেস্ক
জানুয়ারি ২৫, ২০২৫ ৮:৪৮ অপরাহ্ণ

অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, আমরা ছাত্র-জনতার রক্ত দিয়ে হাসিনাকে উৎখাত করেছি। আমাদের কারো তাঁবেদারি করার আর দরকার নেই। হাসিনার তাঁবেদারি করার যে প্রক্রিয়া, সেটিকে নস্যাৎ করে দিয়ে নিজেদের রক্তের বিনিময়ে স্বাধীনতা এনেছি। আমরা কারো কাছে আর মাথা নত করবো না। ২৫ জানুয়ারি শনিবার বিকেলে লক্ষ্মীপুরের রামগঞ্জ সরকারি কলেজের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

Shamol Bangla Ads

তিনি আরো বলেন, ‘আমরা ওয়ান ইলেভেন চাই না। ওয়ান ইলেভেন নিয়ে মিছে ভয় পাওয়ার কিছু নেই। বাংলাদেশে সেনাশাসন আসার কোনো প্রেক্ষিত নেই।’ রাজনৈতিক দলগুলোকে আহ্বান জানিয়ে মাহফুজ আলম বলেন, ‘আসুন বাংলাদেশ প্রন্থার মধ্য দিয়ে আমরা যারা ফ্যাসিবাদবিরোধী শক্তি আছি, ঐক্যবদ্ধ হই। সংস্কারগুলো করার জন্য সরকারকে সহযোগিতা করুন।’

তিনি বলেন, ‘আওয়ামী লীগ আবারো যদি দিল্লীর কোলে আশ্রয় নিয়ে আমাদের দিকে চোখ রাঙাতে চায়, আমরা বসে থাকবো না। শহীদদের পথ অনুসরণ করে আমরা শাহাদাতের পথ বেছে নেবো। আমরা আবার লড়াই করবো।’

Shamol Bangla Ads

অন্তর্বর্তীকালীন সরকারের এই উপদেষ্টা বলেন, ‘আমরা শুধু আওয়ামী লীগের ফ্যাসিস্ট শাসন ব্যবস্থা উৎখাত করে সন্তুষ্ট নই। বরং আওয়ামী লীগ ফ্যাসিজমের যত বৈশিষ্ট্য বিভিন্ন প্রান্তে, প্রশাসনে, শিক্ষা ও সাংস্কৃতিক অঙ্গনে রয়ে গেছে, তাদেরকেও আমরা বিচারের আওতায় আনবো।’

মাহফুজ আরো বলেন, ‘অনেকগুলো কমিশন সংস্কারের প্রস্তাবনা প্রস্তুত করেছেন। খুব শিগগিরই রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐকমত্যের ভিত্তিতে যে সংস্কার না করলেই নয়, নির্বাচনের পূর্বে সে সকল সংস্কার করতে চাই। এই সংস্কারগুলো মুখের বলি নয়। শেখ হাসিনা যে প্রতিষ্ঠানগুলো ধ্বংস করে দিয়েছে। যে প্রতিষ্ঠানগুলো হাসিনাকে টিকিয়ে রেখেছে, সেই প্রতিষ্ঠানগুলোকে একই রকম রেখে আমরা নির্বাচন করতে পারি না। নির্বাচন করার আগে অবশ্যই হাসিনার ওই প্রতিষ্ঠান ও দালালরা আছে, তাদেরকে উৎখাত করে এবং খুনিদের বিচার করে আমাদের নির্বাচনের দিকে এগোতে হবে।’

রামগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ দিদারুল ইসলামের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন রামগঞ্জ উপজেলা জামায়াতের আমির নাজমুল হাসান পাটওয়ারী, ইসলামী আন্দোলন বাংলাদেশের জেলা সহ-সভাপতি জাকির হোসেন ও হেফাজত ইসলাম বাংলাদেশের উপজেলা সাধারণ সম্পাদক আজিজুল হক প্রমুখ।

Need Ads
error: কপি হবে না!