ads

রবিবার , ১৯ জানুয়ারি ২০২৫ | ২৭শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

রাজনীতির মধ্যে না ঢুকে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ সৃষ্টি করতে চাই: সিইসি

শ্যামলবাংলা ডেস্ক
জানুয়ারি ১৯, ২০২৫ ১:৩৯ অপরাহ্ণ

রাজনীতির মধ্যে না ঢুকে আইন-কানুন মেনে কমিশন একটি সুষ্ঠু নির্বাচনের পরিবেশ সৃষ্টি করতে চায় বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের ঘোষণা করা সময়সীমা মাথায় রেখে নির্বাচন কমিশন (ইসি) নির্বাচনের জন্য কাজ করে যাচ্ছে।

Shamol Bangla Ads

আগারগাঁও নির্বাচন কমিশন ভবনে ১৯ জানুয়ারি রবিবার সকালে ইউএনডিপি কর্তৃক ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমের সরঞ্জাম প্রদান অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। এ সময় কমিশনের অন্যান্য সদস্য এবং কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রধান নির্বাচন কমিশনার বলেন, ‘ভোটার তালিকা কার্যক্রমে সহযোগিতার জন্য আমরা ইউএনডিপির কাছে অনুরোধ জানিয়েছিলাম। তারা খুব দ্রুত সময়ে সহায়তা করেছে। আমরা পুরো নির্বাচনী প্রক্রিয়ায় তাদের সহযোগিতা চাই। আমাদের মতো তারাও একটি সুষ্ঠু নির্বাচন দেখতে আগ্রহী।’

Shamol Bangla Ads

ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টেফেন লিলার জানান, রাজনৈতিক দলসহ বিভিন্ন অংশীজনের সঙ্গে বৈঠকের মাধ্যমে কীভাবে সহযোগিতা করা যায়, তা নির্ধারণ করা হবে।

অনুষ্ঠানে ভোটার তালিকা হালনাগাদের জন্য নির্বাচন কমিশনের হাতে ১৭৫টি ল্যাপটপ, ২০০টি স্ক্যানার এবং বাড়ি বাড়ি তথ্য সংগ্রহে ব্যবহারের জন্য ৪ হাজার ৩০০টি ব্যাগ তুলে দেওয়া হয়।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!