ads

মঙ্গলবার , ১৪ জানুয়ারি ২০২৫ | ২৭শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

পিএসএলে দল পেলেন লিটন-রিশাদ-নাহিদ রানা

শ্যামলবাংলা ডেস্ক
জানুয়ারি ১৪, ২০২৫ ১:৪৪ অপরাহ্ণ

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) আসন্ন আসরের প্লেয়ার্স ড্রাফটে নাম লিখিয়েছেন বাংলাদেশি ৩৯ ক্রিকেটার। সিলভার ক্যাটাগরি থেকে দল পেয়েছেন লেগ স্পিনার রিশাদ হোসেন। তাকে দলে ভিড়িয়েছে লাহোর ক্যালান্দার্স। তার পারিশ্রমিকের পরিমাণ ২৫ হাজার ডলার। অন্যদিকে গোল্ডেন ক্যাটাগরি থেকে দল পেয়েছেন তরুণ পেসার নাহিদ রানা। তার পারিশ্রমিকের পরিমাণ ৫০ হাজার ডলার। বাংলাদেশি এই স্পিড স্টারকে দলে নিয়েছেন পেশোয়ার জালমি।

Shamol Bangla Ads

সিলভার ক্যাটাগরি থেকে দল পেয়েছেন আরও এক বাংলাদেশি ক্রিকেটার। এই ক্যাটাগরি থেকে উইকেটরক্ষক ব্যাটার লিটন দাসকে দলে ভিড়িয়েছেন করাচি কিংস।

তবে প্লাটিনাম ক্যাটাগরিতে আছেন বাংলাদেশের ২ ক্রিকেটার মোস্তাফিজুর রহমান ও সাকিব আল হাসান। তারা প্রথম ডাকে অবিক্রিত থেকেছেন। তাদের প্রতি আগ্রহ দেখায়নি কোনো ফ্র্যাঞ্চাইজি। আর ডায়মন্ড ক্যাটাগরিতে থাকা তাসকিন আহমেদ, তাওহীদ হৃদয় ও হাসান মাহমুদরাও দল পাননি।

Need Ads
error: কপি হবে না!