প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দীন বলেছেন, নিবন্ধিত সব রাজনৈতিক দল নিয়েই আগামী জাতীয় নির্বাচন হবে। ১১ জানুয়ারি শনিবার সকালে সিলেটে এক অনুষ্ঠানে তিনি ওই কথা বলেন।

প্রধান নির্বাচন কমিশনার বলেন, সংস্কার কমিশনের প্রতিবেদন দেয়ার পর রাজনৈতিক দলগুলোর নিবন্ধণ নিয়ে নতুন পরিকল্পনা করবে ইসি। সিইসি বলেন, সংস্কার কমিশনের প্রতিবেদন দেওয়ার পর রাজনৈতিক দলগুলোর নিবন্ধন নিয়ে নতুন পরিকল্পনা করবে নির্বাচন কমিশন (ইসি)। তিনি বলেন, আগামী জাতীয় নির্বাচন ইভিএম এর মাধ্যমে হবে না। প্রধান উপদেষ্টার দেওয়া সময় অনুযায়ীই নির্বাচন করার জন্য কাজ করছে ইসি। সবকিছু সুনির্দিষ্ট নীতিমালার মধ্যে দিয়ে হবে। এবার নির্বাচনে প্রবাসীরা অংশ নিতে পারবেন।




