ads

শনিবার , ১১ জানুয়ারি ২০২৫ | ২৮শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

স্প্যানিশ সুপার কাপ: মরুর বুকে অপেক্ষা এল ক্লাসিকোর

শ্যামলবাংলা ডেস্ক
জানুয়ারি ১১, ২০২৫ ১২:৫১ অপরাহ্ণ

ফাইনালে উঠে এল ক্লাসিকোর সম্ভাব্য মঞ্চটা আগেই তৈরি রেখেছিল বার্সেলোনা। পরশু রাতে স্প্যানিশ সুপার কাপের সেমিফাইনালে ৩-০ গোলে মায়োর্কাকে হারিয়েছে রিয়ালও। আর তাতেই ফাইনালটি রূপ নিয়েছে এল ক্লাসিকোর। সৌদি আরবের জেদ্দায় ফাইনালে আগামীকাল মুখোমুখি হবে বার্সেলোনা-রিয়াল মাদ্রিদ।

Shamol Bangla Ads

জেদ্দার কিং আবদুল্লাহ স্টেডিয়ামে শুরু থেকেই আধিপত্য ধরে রেখে খেলে রিয়াল। মাঝমাঠের নিয়ন্ত্রণ নিয়ে ঘন ঘন শানায় আক্রমণ। কিন্তু নিজেদের ব্যর্থতা আর মায়োর্কার রক্ষণ দৃঢ়তায় প্রথমার্ধে কোনো আক্রমণই সাফল্যের ছোঁয়া পায়নি। গোলশূন্য থেকেই বিরতিতে যায় দুই দলই। গোলশূন্য প্রথমার্ধে ১৫টি শট নিয়েছিল রিয়াল।

দ্বিতীয়ার্ধের শুরুতেও একই অবস্থা। আক্রমণে যায় রিয়াল, কিন্তু কাঙ্ক্ষিত গোল আর আসে না। তবে ৬৩ মিনিটে আর হতাশ হতে হয়নি রিয়ালকে। গোল করে রিয়ালকে এগিয়ে দেন জুড বেলিংহাম। ভিনিসিয়ুসের কাটব্যাকে রদ্রিগোর হেড ফেরত আসে পোস্টে লেগে। ফিরতি বলে এমবাপ্পের জোরালো শট ঠেকান মায়োর্কা গোলরক্ষক ডমিনিক গ্রেইফ। তবে তিনি ব্যর্থ হন বেলিংহামের শট আটকাতে।

Shamol Bangla Ads

এরপর দুই দলই চেষ্টা করে গোল না পাওয়ায় মনে হচ্ছিল জুডের গোলটিই ব্যবধান গড়ে দেবে ম্যাচে। কারণ ম্যাচের সময় দ্রুতই ফুরিয়ে আসছিল। কিন্তু এরপরই ভেলকি দেখানো শুরু রিয়ালের। যোগ হওয়া সময়ে আরও দুই গোল করে কার্লো আনচেলত্তির দল।

যোগ হওয়া সময়ে দ্বিতীয় মিনিটে আত্মঘাতী গোল পেয়ে যায় রিয়াল। রিয়াল একটি দুর্বল শট প্রতিহত করতে গিয়ে উল্টো নিজেদের জালেই জড়িয়ে দেন মায়োর্কা ডিফেন্ডার মার্টিন ভালজেন্ট। আর যোগ হওয়া পাঁচ মিনিটে গোল করেন রদ্রিগো।

রিয়াল ফাইনালে ওঠায় এ নিয়ে তৃতীয়বারের মতো সুপার কাপের ফাইনাল হবে এল ক্লাসিকো। গত বছর সুপার কাপের ফাইনালের এল ক্লাসিকোয় বার্সাকে হারিয়েছিল রিয়াল। তারও আগের বছর, ২০২৩ সালে রিয়ালকে হারিয়ে ট্রফি জিতেছিল বার্সা।

এবার কে জিতবে স্প্যানিশ সুপার কাপের ফাইনালের এল ক্লাসিকো? এই প্রশ্নের উত্তর বড় কঠিন! ম্যাচ শেষে এল ক্লাসিকো সম্পর্কিত এক প্রশ্নের জবাবে রিয়াল কোচ আনচেলত্তির উত্তর, ‘এল ক্লাসিকো নিয়ে পূর্বানুমান করা ইদানিং কঠিন হয়ে যাচ্ছে। গত বছর আমরা ০-১ গোলে তাদের হারিয়েছি। তারা আবার বার্নাব্যুতে আমাদের হারিয়েছে ৪-০ গোলে। তাই পরেরটি কেমন হবে, বলা কঠিন।’

তবে সেটা নিয়ে উপভোগ্য এক ফাইনাল হবে, তা নিয়ে কোনোই সন্দেহ নেই রিয়ালের ইতালিয়ান কোচ আনচেলত্তির।

Need Ads
error: কপি হবে না!