ads

শুক্রবার , ১০ জানুয়ারি ২০২৫ | ২৮শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

কাতারের আমিরের প্রতি তারেক রহমানের কৃতজ্ঞতা

শ্যামলবাংলা ডেস্ক
জানুয়ারি ১০, ২০২৫ ৩:০৫ অপরাহ্ণ

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্য এয়ার অ্যাম্বুল্যান্স ও প্রয়োজনীয় সেবা সরবরাহ করায় কাতারের আমির শেখ তামিম বিন হামাদকে গভীর কৃতজ্ঞতা জানিয়েছেন বেগম জিয়ার বড় ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সেই সঙ্গে কাতারের সঙ্গে বাংলাদেশের দীর্ঘস্থায়ী ও বহুমুখী সম্পর্কের ব্যাপারে আগ্রহের কথাও জানিয়েছেন তিনি।

Shamol Bangla Ads

জানা যায়, বৃহস্পতিবার রাতে তারেক রহমান তার ভেরিফায়েড ফেসবুক পেইজ এবং এক্স হ্যান্ডলে দেওয়া এক পোস্টে বলেন, আমার মা, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী, বেগম খালেদা জিয়ার জন্য সদয়ভাবে পরিবহন এবং প্রয়োজনীয় সরঞ্জাম সরবরাহ করায় আমি কাতারের আমির মহামান্য শেখ তামিম বিন হামাদ বিন খলিফা আল থানির কাছে গভীরভাবে কৃতজ্ঞ। তিনি আরও বলেন, ‘আমার পরিবার এবং বাংলাদেশের জনগণের পক্ষ থেকে, আমি এই সমর্থনের জন্য আন্তরিক ধন্যবাদ জানাই। আমরা বাংলাদেশ ও কাতারের মধ্যে দীর্ঘস্থায়ী, বহুমুখী সম্পর্ক গড়ে তুলতে উন্মুখ।

উল্লেখ্য, উন্নত চিকিৎসার জন্য বেগম জিয়া এখন লন্ডন ক্লিনিকে ভর্তি আছেন। প্রায় সাড়ে ৭ বছর পর তিনি পরিবারের তথা তার মায়ের সান্নিধ্য পেয়েছেন।

Shamol Bangla Ads

এর আগে, আওয়ামী লীগ সরকারের দেওয়া মামলায় কারাভোগ করেছেন, নানা রোগভোগেও সুচিকিৎসা পাননি।
অবশেষে শেখ হাসিনা সরকারের পতনের পর চিকিৎসা নিতে লন্ডন গেলেন তিনি।

Need Ads
error: কপি হবে না!