ads

বৃহস্পতিবার , ৯ জানুয়ারি ২০২৫ | ২৮শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

কিছুদিনের মধ্যেই দেশে ফিরবেন তারেক রহমান : মির্জা ফখরুল

শ্যামলবাংলা ডেস্ক
জানুয়ারি ৯, ২০২৫ ৮:০০ অপরাহ্ণ

সব মামলা থেকে মুক্তি পেয়ে অল্প কিছুদিনের মধ্যেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরবেন বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ৯ জানুয়ারি বৃহস্পতিবার রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে খালেদা জিয়ার বিরুদ্ধে করা প্রতিহিংসামূলক মিথ্যা মামলার ওপর লিখিত ‘রাজবন্দীর জবানবন্দী’ শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এ কথা জানান।

Shamol Bangla Ads

মির্জা ফখরুল বলেন, বেগম জিয়া আন্তর্জাতিকভাবে যে সম্মান পেয়েছেন তা ভাষায় প্রকাশ করার মতো না। কাতারের আমিরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

তিনি বিনা সংকোচে বিশেষ এয়ার অ্যাম্বুল্যান্স পাঠিয়েছেন। ব্রিটিশ সরকারকেও ধন্যবাদ। কোথাও কোনো বাধা পাননি বেগম জিয়া। যেখানে যা চেয়েছে, তাই পেয়েছে বিএনপি।

Shamol Bangla Ads

বিএনপি মহাসচিব বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরও কেউ কারো ওপর বিশ্বাস ধরে রাখতে পারছি না। ঐক্যের জায়গা ধরে রাখতে পারছি না। আগে তো বিষয়টা সেটেলড হতে হবে। সংস্কারের কথা তারা বলে, সংস্কার তো বিএনপি আগে শুরু করেছে।

নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ৫ আগস্টের পর ৭ আগস্ট বেগম জিয়া বলেছিলেন, ধৈর্য ধরতে হবে, প্রতিহিংসাপরায়ণ কেউ হবেন না। এই বিষয়গুলো ধারণ করতে হবে।

Need Ads
error: কপি হবে না!