ads

শনিবার , ৪ জানুয়ারি ২০১৪ | ২৩শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ভোলায় ৬ টি ভোট কেন্দ্রে আগুন দিয়েছে দুর্বৃত্তরা

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
জানুয়ারি ৪, ২০১৪ ৬:৩১ অপরাহ্ণ

Fire -222ভোলা প্রতিনিধি : ভোলার দৌলতখানে ৩ টি, বোরহানউদ্দিনে ১ টি, লালমোহনে ১ টি ও তজুমদ্দিনে ১টি ভোট কেন্দ্রে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার গভীর রাতে এসব কেন্দ্রে আগুন দেওয়ার ঘটনা ঘটে। পুলিশ এ ঘটনায় একজনকে আটক করেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, দৌলতখানে চরসুফী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ও কলাকোপা সরকারী প্রাথমিক বিদ্যালয়সহ তিনটি ভোট কেন্দ্রে আগুন দেয় দুর্বৃত্তরা। এতে সেইসব কেন্দ্রের আংশিক পুড়ে যায়।
এছাড়া তজুমদ্দিনের সোনাপুর ইউনিয়নের চাপড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়, লালমোহনের ৮নং ওয়ার্ডের ১নং সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বোরহানউদ্দিনের হাসান নগর ইউনিয়নের একটি কেন্দ্রে আগুন দেওয়ার ঘটনা ঘটে। সকালে পুলিশ ও নৌ-বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
ভোলার পুলিশ সুপার মোহাম্মদ মনিরুজ্জামান দৌলতখানে একটি ভোট কেন্দ্রে আগুন দেয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, অন্য গুলোর বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!