ads

বুধবার , ৮ জানুয়ারি ২০২৫ | ২৮শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বৈশ্বিক পাসপোর্ট সূচকে ৩ ধাপ পিছিয়েছে বাংলাদেশ

শ্যামলবাংলা ডেস্ক
জানুয়ারি ৮, ২০২৫ ৯:৩৪ অপরাহ্ণ

বিশ্বের শক্তিশালী পাসপোর্টের সূচকে চলতি বছর তিন ধাপ পিছিয়েছে বাংলাদেশ। এ তালিকায় বাংলাদেশের অবস্থান এখন ১০০তম। আগাম ভিসা ছাড়া ৪০টি দেশে প্রবেশ করতে পারবেন বাংলাদেশি পাসপোর্টধারীরা। যুক্তরাজ্যের লন্ডনভিত্তিক প্রতিষ্ঠান হেনলি অ্যান্ড পার্টনার্স বিশ্বের বিভিন্ন দেশের পাসপোর্ট সম্পর্কে এ সূচক প্রকাশ করে।

Shamol Bangla Ads

কোনো দেশের পাসপোর্ট দিয়ে আগাম ভিসা ছাড়া কিংবা ভিসামুক্ত সুবিধা নিয়ে কতটি দেশে যাওয়া যায়, তার ওপর ভিত্তি করে এই সূচক তৈরি করা হয়। সূচক তৈরিতে ব্যবহার করা হয় ইন্টারন্যাশনাল ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশনের (আইএটিএ) তথ্য।

চলতি বছর সূচকে এককভাবে শীর্ষে অবস্থানে আছে সিঙ্গাপুর। দেশটির পাসপোর্টধারীরা ১৯৫টি দেশে আগাম ভিসা ছাড়া ভ্রমণ করতে পারেন। দ্বিতীয় অবস্থানে আছে জাপান। ১৯৩ দেশে আগাম ভিসা ছাড়া ভ্রমণ করতে পারেন জাপানের পাসপোর্টধারীরা।

Shamol Bangla Ads

গত বছর সূচকে যৌথভাবে শীর্ষে ছিল ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান, সিঙ্গাপুর ও স্পেন। গত বছরের ন্যায় শক্তিশালী পাসপোর্টের সূচকে এ বছরও সবার নিচে আফগানিস্তান (১০৬তম)।

আফগান পাসপোর্টধারীরা আগাম ভিসা ছাড়া ২৬টি দেশে ভ্রমণ করতে পারেন। সূচকে আফগানিস্তানের ওপরে রয়েছে সিরিয়া (১০৫তম), ইরাক (১০৪তম), পাকিস্তান ও ইয়েমেন (১০৩তম)।

এবারের সূচকে বাংলাদেশের ঠিক আগে ৯৯তম অবস্থানে রয়েছে উত্তর কোরিয়া। আর পরের ১০১তম অবস্থানে রয়েছে নেপাল। বাংলাদেশ, নেপাল, পাকিস্তান ও আফগানিস্তান ছাড়া সূচকে দক্ষিণ এশিয়ার অন্য দেশগুলোর অবস্থান যথাক্রমে মালদ্বীপ (৫৩তম), ভারত (৮৫তম) ও শ্রীলঙ্কা (৯৬তম)।

Need Ads
error: কপি হবে না!