ads

সোমবার , ৬ জানুয়ারি ২০২৫ | ২৮শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে জামায়াতে ইসলামীর উদ্যোগে কম্বল বিতরণ

স্টাফ রিপোর্টার
জানুয়ারি ৬, ২০২৫ ১:৪৯ অপরাহ্ণ

শেরপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে অসহায় হতদরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে। ৬ জানুয়ারি সোমবার সকালে শহরের নওহাটা এলাকায় শহর জামায়াতে ইসলামী, ৯নং ওয়ার্ড শাখার আয়োজনে ওই শীতবস্ত্র বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জামায়াতে ইসলামীর সাবেক সেক্রেটারি মাওলানা জাকারিয়া মো. আব্দুল বাতেন।

Shamol Bangla Ads

শহর জামায়াতের আমীর মাওলানা নুরুল আমীনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শহর জামায়াতের সেক্রেটারি ডা. হাসানুজ্জামান হাসান ও এ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি প্রভাষক মোহাম্মদ জাহিদ আনোয়ার।

শহর জামায়াতের ৯নং ওয়ার্ড শাখার সভাপতি রাকিবুল ইসলাম রাকিবের সঞ্চালনায অনুষ্ঠানে আরও বক্তব্য দেন উত্তরা আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহসীন আলী আকন্দ, বিএনপি নেতা জহুরুল হক কুদ্দুস, আলম বাদশা প্রমুখ।

Shamol Bangla Ads

এদিন স্থানীয় ৩শ হতদরিদ্র শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।

Need Ads
error: কপি হবে না!