সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরা সদর উপজেলার জামায়াত অধ্যুষিত আগদাঁড়ি ইউনিয়নের গদাঘাটা সরকারী প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্র আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার ভোরে ওই ভোট কেন্দ্রে আগুন ধরিয়ে দেয় কয়েক জন দুর্বৃত্ত। আগুন দেয়ার খবর জানার পর এলাকাবাসীর সহযোগিতায় আগুন নিয়ন্ত্রনে আনা হয়। তবে ওই ভোট কেন্দ্রের দরজা-জ্বানালাসহ বেশ কিছু আসবাবপত্র পুড়ে গেছে।
সাতক্ষীরা জেলা রিটানিং অফিসার , জেলা প্রশাসক নাজমুর আহসান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, দুর্বৃত্তরা ঘটনাটি ঘটিয়েছে। কারা ভোট কেন্দ্রটিতে আগুন দিয়েছে তা খতিয়ে দেখার জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেয়া হয়েছে। যারা এ ঘটনার সাথে জড়ীত তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।




