ads

রবিবার , ২৯ ডিসেম্বর ২০২৪ | ২৮শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বিপিএলে শাকিব খানের ঢাকা ক্যাপিটালসের অধিনায়ক থিসারা পেরেরা

শ্যামলবাংলা ডেস্ক
ডিসেম্বর ২৯, ২০২৪ ৭:৫১ অপরাহ্ণ

লিটন দাস, এই তো কদিন আগেই দুর্দান্ত নেতৃত্ব দিয়ে বাংলাদেশকে সিরিজ জিতিয়েছেন। তার নেতৃত্ব টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজকে তাদের মাটিতে হোয়াটইওয়াশ করেছে বাংলাদেশ। এমন নেতৃত্বের পর স্বাভাবিকভাবেই ধারণা করা হচ্ছিল আসন্ন বিপিএলেও ঢাকা ক্যাপিটালসের নেতৃত্বে দেখা যাবে লিটনকে। তবে সে পথে হাঁটেনি শাকিব খানের দল। বরং অধিনায়ক হিসেবে এক বিদেশি ক্রিকেটারকে বেছে নিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। অনেক জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ঢাকার অধিনায়কত্বের দায়িত্ব পেয়েছেন থিসারা পেরেরা। লঙ্কান এই অলরাউন্ডারের ওপর আস্থা রেখেছে ঢাকার ম্যানেজমেন্ট। ২৯  অনুশীলনের আগে সংবাদ বিজ্ঞপ্তিতে ঢাকা জানায় অধিনায়ক ঘোষণা করা হয়েছে। ঢাকা ক্যাপিটালসের প্রধান নির্বাহী কর্মকর্তা আতিক ফাহাদ পেরারের কাছে অধিনায়কত্বের ক্যাপ তুলে দিয়েছেন। যিনি আন্তর্জাতিক ক্রিকেট থেকে তিন বছর আগেই অবসর নিয়েছিলেন।

Shamol Bangla Ads

নেতৃত্বে ভালো করলেও সম্প্রতি ব্যাট হাতে সময়টা ভালো যাচ্ছিল না লিটনের। সবশেষ সিরিজেও ধারাবাহিক ব্যর্থ ছিলেন লিটন। তবে ব্যাট হাতে সাফল্য না পেলেও নেতৃত্বে ঠিকই প্রশংসা কুড়িয়েছিলেন তিনি। নেতৃত্ব না পাওয়ায় এখন কেবল ব্যাটার হিসেবেই খেলতে পারবেন লিটন। বাড়তি কোনো চাপ নিতে হবে না তাকে।

ঢাকা ক্যাপিট্যালস স্কোয়াড:
দেশি খেলোয়াড়: মুস্তাফিজুর রহমান, লিটন কুমার দাস, তানজিদ হাসান তামিম, মুনিম শাহরিয়ার,সাব্বির রহমান, শাহাদাত হোসেন দিপু, মুকিদুল ইসলাম মুগ্ধ, নাজমুল ইসলাম অপু, আবু জায়েদ রাহী, রহমতুল্লাহ আলী, মেহেদী হাসান রানা, আসিফ হাসান, হাবিবুর রহমান সোহান

Shamol Bangla Ads

বিদেশী খেলোয়াড়: থিসারা পেরেরা (শ্রীলঙ্কা), জনসন চার্লস (ওয়েস্ট ইন্ডিজ), স্টিফেন এসকিনাজি (ইংল্যান্ড), চতুরাঙ্গা ডি সিলভা (শ্রীলঙ্কা), জহুর খান (সংযুক্ত আরব আমিরাত), শাহনেওয়াজ দাহানি (পাকিস্তান), রিয়াজ হাসান (আফগানিস্তান), আমির হামজা (আফগানিস্তান), ফরমানুল্লাহ সাফি (আফগানিস্তান), জিন পিয়ের কোটজে (নামিবিয়া), শুভম শুভ রঞ্জনা (মার্কিন যুক্তরাষ্ট্র)।

Need Ads
error: কপি হবে না!