টাঙ্গাইল প্রতিনিধি : ট্ঙ্গাাইল-৫(সদর) ও ট্ঙ্গাাইল-২(গোপালপুর-ভূয়াপুর) আসনের ৪টি ভোট কেন্দ্রে শনিবার ভোরে আগুন দিয়েছে দূর্বৃত্তরা । দূবৃর্ত্তদের দেয়া আগুন ভোট কেন্দ্রের ৪টি দরজা পুরে গেছে। তবে কেন্দ্রের ভিতরের কোন কিছুর ক্ষতি হয়নি।
টাঙ্গাইল মডেল থানার ওসি মো:নজরুল ইসলাম ও স্থানীয় বাসিন্দারা জানায়,টাঙ্গাইল সদর উপজেলার করটিয়া ইউনিয়নের ডেলি করটিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের কেন্দ্র ও এইচ এম ইন্সটিটিউট স্কুল এন্ড কলেজ কেন্দ্রের দুইটি করে দরজায় দূর্বৃত্তরা আগুন লাগায় । পরে স্থানীয় লোক জান আগুন নিয়ন্ত্রনে আনে। এদিকে টাঙ্গাইল-২ গোপালপুর-ভূয়াপুর আসনের গোপালপুর উপজেলার মাহমুদপুর উচ্চ বিদ্যালয় ও ভাদুরিচর এলাকায় দুইটি ভোট কেন্দ্রে আগুন লাগায় দূর্বৃত্তরা। এতে দরজার আসবাবপত্র পুড়ে যায়। পরে স্থানীয় ওয়াজ মাহফিলের লোকজন গিয়ে আগুন নিভিয়ে ফেলে। এঘটনায় পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি।




