ads

বুধবার , ২৫ ডিসেম্বর ২০২৪ | ২৮শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নালিতাবাড়ীতে নানা আয়োজনে খ্রিষ্টভক্তদের বড় দিন পালিত

অভিজিৎ সাহা, নালিতাবাড়ী
ডিসেম্বর ২৫, ২০২৪ ১১:০৮ অপরাহ্ণ

যথাযথ ধর্মীয় মর্যাদা ও বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে নানা আয়োজনে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার ৪৬টি গীর্জায় খ্রিষ্টভক্তরা তাদের বৃহৎ ধর্মীয় উৎসব বড় দিন পালন করেছেন।

Shamol Bangla Ads

যিশু খ্রিষ্টের জন্ম দিন তথা বড় দিন পালন উপলক্ষে ২৫ ডিসেম্বর  বুধবার সকালে উপজেলার বারোমারী সাধু লিওর খ্রিষ্টধর্মপল্লীর গীর্জায় বিশেষ উপাসনা করা হয়। এতে উপজেলার বিভিন্ন গ্রামের কয়েক শত খ্রিষ্টভক্তরা অংশ গ্রহণ করেন। সকাল সাড়ে দশটার দিকে বড় দিনের কেক কাটা হয়।

এছাড়া খ্রিষ্টমাস ট্রিকে বর্ণিল সাজে সাজানো হয়। পরে বেলা বারোটার দিকে ধর্মপল্লীর মাঠে এক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুরের সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) দিদারুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বারোমারী খ্রিষ্টধর্মপল্লীর পালপুরোহিত রেভারেন্ড ফাদার তরুণ বনোয়ারী।

Shamol Bangla Ads

কর্তৃপক্ষ জানান, বড় দিন পালন উপলক্ষে শেরপুরের পুলিশ সুপার আমিনুল ইসলাম উপস্থিত থেকে খ্রিষ্টভক্তদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। এছাড়া বড় দিন উৎসবে নিরাপত্তা প্রদানে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা, পুলিশ, র‍্যাব ও বিজিবি সদস্যরা তাদের টহল জোরদার করেন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!