ads

মঙ্গলবার , ২৪ ডিসেম্বর ২০২৪ | ২৮শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

সুরের মূর্ছনায় বিপিএল রাঙালেন রাহাত ফাতেহ আলী খান

শ্যামলবাংলা ডেস্ক
ডিসেম্বর ২৪, ২০২৪ ২:০৬ অপরাহ্ণ

আগামী ৩০ ডিসেম্বর থেকে মাঠে গড়াবে বিপিএলের একাদশ আসর। তার আগে আজ মিরপুরের শের- ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে জমজমাট এক উদ্বোধনী অনুষ্ঠান। আর উদ্বোধনী অনুষ্ঠানে মঞ্চ মাতালেন উপমহাদেশের জনপ্রিয় সংগীতশিল্পী রাহাত ফাতেহ আলী খান। গানে গানে মাতিয়ে রাখলেন দর্শকদের।

Shamol Bangla Ads

রাহাত ফাতেহ আলী খান মঞ্চে ওঠেন রাত ৯টায়। বিসিবি থেকে আগে জানানো হয়েছিল তিনি গাওয়া শুরু করবেন রাত সাড়ে ৮টায়। সেখানে এই বিলম্ব যেন দর্শকদের তর সইছিল না। কারণ তার গান শোনার জন্য অনেক দর্শক সেই বেলা ৩টায় এসে প্রবেশ করেন। তাদের জন্য অপেক্ষার প্রহর ছিল প্রায় সাড়ে ৫ ঘণ্টার বেশি। কিন্তু দীর্ঘ সময় অপেক্ষা করলেও কারও মাঝে ধৈর্যচ্যুতি ঘটেনি।

বিপিএলে মিউজিক ফেস্ট শুরু হয় বিকেল সাড়ে ৪টার দিকে। দেশীয় শিল্পীদের পরিবেশনায় সব শেষে গান পরিবেশন করে জনপ্রিয় ব্যান্ড মাইলস। এরপর শুরু হয় রাহাত ফাতেহ আলী খানের গান। মাইলসের গান গাওয়া শেষ হওয়ার পর রাহাত ফাতেহ আলী খান মঞ্চে আসার আগ পযন্ত বেশ লম্বা বিরতি ছিল। সবাই যখন রাহাত ফাতেহ আলী খানের জন্য অপেক্ষার প্রহর গুনছেন, ঠিক তখনই হঠাৎ করে মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামের রাতের আঁধার হারিয়ে যায়। আতশবাজির ঝলকানিতে আলোকিত হয়ে ওঠে রাতের আকাশ। মুহুর্মুহু আতশবাজির শব্দে সেখানে অন্য রকম এক পরিবেশ তৈরি হয়।

Shamol Bangla Ads

আতশবাজির ঝলকানি শেষ হতে না হতেই মঞ্চে প্রবেশ করেন ওস্তাদ রাহাত ফাতেহ আলী খান। এসেই তিনি ‘আসসালামু আলাইকুম এভরিওয়ান’ বলে শুরু করেন। এর পরই সবাইকে অবাক করে দিয়ে বলে ওঠেন ‘ভালোবাসা। আমি তোমাকে ভালোবাসি।’ এ রকম একটি অনুষ্ঠানে আসতে পেরে নিজেকে সম্মানিত বোধ করছেন বলেও জানান রাহাত ফাতেহ আলী খান। একই সঙ্গে তিনি বিপিএলের সাফল্যও কামনা করেন। তিনি শুরু করেন আল্লাহু আল্লাহু গান দিয়ে। এ সময় গোটা অডিয়েন্স মন্ত্রমুগ্ধ হয়ে তার গান শুনছিলেন। এরপর তিনি একের পর এক তার জনপ্রিয় গানগুলো পরিবেশন করে যান।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!