চাঁদপুরের হাইমচর মেঘনা নদীতে সারবাহী জাহাজে হতাহতের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে সাত হয়েছে। গুরুতর আহত তিনজনের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় দুজনের মৃত্যু হয়েছে। ২৩ ডিসেম্বর সোমবার বিকেলে তাঁদের মৃত্যু হয়।

আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আনিসুর রহমান। তিনি বলেন, হাসপাতালে চিকিৎসাধীন তিনজনের মধ্যে দুজন মারা গেছেন। এছাড়া আহত গলাকাটা ব্যক্তিকে ঢাকায় রেফার করা হয়েছে।
ডাকাতি থেকে চাঁদপুরে জাহাজে হতাহতের ঘটনা, ধারণা পুলিশেরডাকাতি থেকে চাঁদপুরে জাহাজে হতাহতের ঘটনা, ধারণা পুলিশের
এর আগে, সোমবার দুপুরে চাঁদপুরের হাইমচরের মেঘনা নদীতে আল বাখেরাহ জাহাজ থেকে পাঁচজনের লাশ উদ্ধার করা হয়। এ সময় গুরুতর আহত তিনজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, গতকাল রবিবার সকাল ৮টার দিকে চট্টগ্রাম থেকে সার নিয়ে জাহাজটি ঘটনাস্থলে এসে অবস্থান নেয়। সেখানে ডাকাত দল ঢুকে পাঁচজনকে গলা কেটে হত্যা করে এবং তিনজনকে কুপিয়ে জখম করে। জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন পেয়ে পুলিশ বিকেল ৩টার দিকে ঘটনাস্থলে যায়। সেখানে গিয়ে জাহাজটির পাঁচটি কক্ষে পাঁচজনের মরদেহ পাওয়া যায়। বাকি তিনজনকে গুরুতর আহত অবস্থায় পাওয়া যায়। জাহাজটিতে এই আটজন ছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।




