ads

শনিবার , ২১ ডিসেম্বর ২০২৪ | ২৮শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নকলায় যুব সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে কম্বল বিতরণ

জাহাঙ্গীর হোসেন, নকলা
ডিসেম্বর ২১, ২০২৪ ৭:০৫ অপরাহ্ণ

শেরপরের নকলায় ময়মনসিংহ যুব কল্যাণ সংস্থার উদ্যোগে গরীব, অসহায় শীতার্ত মানুষের মাঝে ৩ শতাধিক কম্বল বিতরণ করা হয়েছে।

Shamol Bangla Ads

২০ ডিসেম্বর শুক্রবার বিকেলে নকলা পৌরসভার কুর্শাবাদাগৈড় মহল্লার নকলা বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ওই বিতরণ কাজের উদ্বোধন করেন ময়মনসিংহ যুব কল্যাণ সংস্থার সভাপতি লুৎফর রহমান লিখন।

ওইসময় ময়মনসিংহ যুব সমাজ কল্যাণ সংস্থার সদস্য সাইফুল ইসলাম, পৌর কৃষকদলের যুগ্ম আহবায়ক হারুনুর রশিদ, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক মীর হাসানসহ অনেকেই উপস্থিত ছিলেন।

Shamol Bangla Ads

এছাড়া সংস্থাটির উদ্যোগে রাত অবধি উপজেলার বিভিন্ন স্থানে গরীর, অসহায় পথচারী ও ছিন্নমূল শীতার্ত মানুষের মাঝেও বিতরণ করা হয়েছে কম্বল।

ময়মনসিংহ যুব কল্যাণ সংস্থার সভাপতি লুৎফর রহমান লিখন জানান, পুরো শীত জুরে ময়মনসিংহ বিভাগে চলবে আমাদের এসব কর্মসূচি। গরীব, অসহায় ও ছিন্নমূল শীতার্ত মানুষের পাশে একটি কম্বল নিয়ে দাঁড়াতে পেরে আমরা আনন্দিত।

Need Ads
error: কপি হবে না!