ads

বুধবার , ১৮ ডিসেম্বর ২০২৪ | ২৮শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বাংলাদেশের কাছে হেরে বিব্রতকর রেকর্ডে উইন্ডিজ

শ্যামলবাংলা ডেস্ক
ডিসেম্বর ১৮, ২০২৪ ৪:১১ অপরাহ্ণ

বাংলাদেশের বিপক্ষে সময়টা মোটেই ভালো যাচ্ছে না ওয়েস্ট ইন্ডিজের। টি-টোয়েন্টি সিরিজের দুই ম্যাচের দুটিতেই হেরেছে উইন্ডিজ। তাতে এক বিব্রতকর রেকর্ডে নাম উঠেছে ক্যারিবীয়দের।

Shamol Bangla Ads

সেন্ট ভিনসেন্টে আজ দ্বিতীয় টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজকে ২৭ রানে হারিয়ে ইতিহাস গড়েছে বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথমবারের মতো টি-টোয়েন্টি সিরিজ বাংলাদেশ জিতেছে লিটন দাসের নেতৃত্বে। এই হারে সিরিজ হারানোর পাশাপাশি টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি হারের রেকর্ড গড়ল ওয়েস্ট ইন্ডিজ। ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণে ক্যারিবীয়রা হেরেছে ১০৮ ম্যাচ। ওয়েস্ট ইন্ডিজের পরে টি-টোয়েন্টিতে ম্যাচ হারার রেকর্ডে দুইয়ে বাংলাদেশ। টি-টোয়েন্টিতে এশিয়ার দলটি হেরেছে ১০৭ ম্যাচ।

পরিসংখ্যানের দিক থেকে বাংলাদেশের চেয়ে ঢের এগিয়ে এগিয়ে ওয়েস্ট ইন্ডিজ। টি-টোয়েন্টিতে ১০৮ হারের বিপরীতে এখন পর্যন্ত ৯৩ ম্যাচ জিতেছে উইন্ডিজ। ২১৫ টি-টোয়েন্টিতে ৯৩ ম্যাচ জেতায় ক্যারিবীয়দের সাফল্যের হার ৪৩.২৬ শতাংশ। ২০১২ ও ২০১৬ সালে দুই বার টি-টোয়েন্টি বিশ্বকাপও জিতেছে ওয়েস্ট ইন্ডিজ। অন্যদিকে বাংলাদেশ ১৮১ টি-টোয়েন্টি খেলে জিতেছে ৭০ ম্যাচ। এশিয়ার দলটির সাফল্যের হার ৩৮.৬৭ শতাংশ।

Shamol Bangla Ads

টি-টোয়েন্টিতে ম্যাচ হারের সেঞ্চুরি করেছে চার দল। শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ে হেরেছে ১০৪ ও ১০৩ টি-টোয়েন্টি। সবশেষ আফগানিস্তানের কাছে জিম্বাবুয়ে হেরেছে ২-১ ব্যবধানে। এ বছরই ওয়েস্ট ইন্ডিজের পাশে বাংলাদেশের বসার সম্ভাবনা রয়েছে। সেন্ট ভিনসেন্টে পরশু সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ। এই ম্যাচ জিতলে উইন্ডিজ এড়াবে ধবলধোলাই। তাতে বাংলাদেশ, ওয়েস্ট ইন্ডিজ দুই দলই ১০৮ ম্যাচ হেরে টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি ম্যাচ হারের রেকর্ড গড়বে যৌথভাবে।

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি ম্যাচ হারা পাঁচ দল
ম্যাচ
ওয়েস্ট ইন্ডিজ                    ১০৮
বাংলাদেশ                          ১০৭
শ্রীলঙ্কা                               ১০৪
জিম্বাবুয়ে                           ১০৩
পাকিস্তান                            ৯৮

*২০২৪-এর ১৮ ডিসেম্বর পর্যন্ত

Need Ads
error: কপি হবে না!