ads

মঙ্গলবার , ১৭ ডিসেম্বর ২০২৪ | ২৮শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নকলায় সবজির বাগান থেকে গাঁজাগাছ উদ্ধার, আটক ১

জাহাঙ্গীর হোসেন, নকলা
ডিসেম্বর ১৭, ২০২৪ ৮:৩২ অপরাহ্ণ

শেরপুরের নকলায় সবজির বাগানে অভিযান চালিয়ে গাঁজাগাছসহ জহিরুল ইসলাম এমএল (৩০) নামে এক কৃষককে আটক করেছে নকলা থানা পুলিশ।

Shamol Bangla Ads

১৭ ডিসেম্বর মঙ্গলবার ভোররাতে নকলা ইউনিয়নের মধ্য নকলা (ডাকাতিয়াকান্দা) গ্রামে জহিরুলের বসতঘরের কাছে একটি সবজি বাগানে অভিযান চালিয়ে গাঁজাগাছসহ তাকে আটক করা হয়। আটক জহিরুল স্থানীয় আশরাফ আলীর পুত্র।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিবুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে জহিরুলের বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে জহিরুলের দেওয়া তথ্যমতে তার বসতঘরের পাশে তাঁর নিজের একটি সবজি বাগান থেকে বড় আকারের ২টি গাঁজাগাছ উদ্ধার করা হয়।

Shamol Bangla Ads

ওই ঘটনায় জহিরুলের নামে থানায় মামলা দিয়ে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।

Need Ads
error: কপি হবে না!