ads

মঙ্গলবার , ১৭ ডিসেম্বর ২০২৪ | ২৮শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

মিশর যাচ্ছেন প্রধান উপদেষ্টা

শ্যামলবাংলা ডেস্ক
ডিসেম্বর ১৭, ২০২৪ ১২:৩৯ অপরাহ্ণ

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস কায়রোতে ১১তম ডি-৮ শীর্ষ সম্মেলনে যোগ দিতে মিশর যাচ্ছেন। ১৯ ডিসেম্বর বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার প্রেস উপসচিব অপূর্ব জাহাঙ্গীর গণমাধ্যমকে জানান, ড. ইউনূস বুধবার ভোরে কায়রোর উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন।

Shamol Bangla Ads

পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ডি-৮ শীর্ষ সম্মেলনের ফাঁকে ড. ইউনূসের বেশ কয়েকটি পার্শ্ব বৈঠকে অংশ নেওয়ার সম্ভাবনা রয়েছে। এ বিষয়ে প্রস্তুতি চলছে।
সাবেক সংসদ সদস্য এসএম আকরাম আর নেই

ডি-৮ হলো অর্গানাইজেশন ফর ইকোনমিক কো-অপারেশন, যা ডেভেলপিং-৮ নামেও পরিচিত। বাংলাদেশ, মিসর, ইন্দোনেশিয়া, ইরান, মালয়েশিয়া, নাইজেরিয়া, পাকিস্তান ও তুরস্কের মধ্যে উন্নয়ন সহযোগিতার জন্য এই জোট গঠন করা হয়।

Shamol Bangla Ads

সম্মেলনে ড. ইউনূসের সঙ্গে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান, ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তো, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এবং মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসি উপস্থিত থাকবেন।
নির্বাচন করতে সরকারকে সহযোগিতা করবে ইইউ : প্রধান উপদেষ্টা

এর আগে মিসর প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূসকে ডি-৮ সম্মেলনে যোগ দেয়ার আমন্ত্রণ জানায়। এবারের শীর্ষ সম্মেলনে ইন্দোনেশিয়া ২০২৬-২০২৭ মেয়াদের জন্য মিসরের কাছ থেকে ডি-৮ এর সভাপতিত্ব গ্রহণ করবে।

Need Ads
error: কপি হবে না!