হায়দ্রাবাদের একটি থিয়েটারে সিনেমার প্রদর্শনীর সময় পদদলনে নারী নিহতের ঘটনায় দায়ের করা মামলায় অভিনেতা আল্লু অর্জুনকে ১৪ দিনের জেল হেফাজতে রাখার আদেশ দিয়েছেন নিম্ন আদালত। শুক্রবার (১৩ ডিসেম্বর) তাকে গ্রেফতারের পর আদালতে হাজির করলে এ আদেশ দেন আদালত। পরে অবশ্য হাইকোর্টের দারস্থ হয়েছেন আল্লু অর্জুন।

আজ গ্রেফতার করতে পুলিশ আল্লু অর্জুনের ‘বেডরুমে’ ঢুকে পড়েছিল। পোশাক পরিবর্তন করার সময়ও পাননি! হাইকোর্টের আবেদনে এমনটাই জানিয়েছেন অভিনেতা অল্লু অর্জুন।
হায়দরাবাদে ‘পুষ্পা ২’ ছবির প্রিমিয়ারে পদপিষ্ট হয়ে নারীর মৃত্যুর ঘটনায় শুক্রবার তাকে গ্রেফতার করা হয়। নিম্ন আদালতে অল্লু এই গ্রেফতারি পিছিয়ে দেওয়ার জন্য আবেদন করেন তিনি। নিজের বিরুদ্ধে এফআইআর খারিজের আবেদনও জানান তিনি। গ্রেপ্তারকে চ্যালেঞ্জ জানিয়ে উচ্চ আদালতে আবেদন করেন অভিনেতা। তেলঙ্গানা হাইকোর্টে জরুরি ভিত্তিতে তার আবেদনের শুনানি শুরু হয়েছে।

অল্লুকে গ্রেফতার করে নিম্ন আদালতে হাজির করিয়েছিল পুলিশ। সেখান থেকে অভিনেতার ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়। তার পরে হাইকোর্টের দ্বারস্থ হন তিনি।
সূত্রের খবর, পুলিশের বিরুদ্ধে ব্যক্তিগত পরিসরে ঢুকে পড়ার অভিযোগ করেছেন অল্লু। পুলিশ জানিয়েছে, অভিনেতার সমস্ত অনুরোধকে তারা সম্মান করেছে। কিন্তু অভিনেতা পাল্টা বলেন, ‘‘আপনারা আমার অনুরোধকে সম্মান করেননি। আমি আপনাদের বলেছিলাম, আমি পোশাক পরিবর্তন করতে চাই। তার জন্য আমার সঙ্গে এক জনকে পাঠাতেও বলেছিলাম। আপনারা আমাকে নিয়ে এসেছেন, এটা ভুল নয়। কিন্তু আমার বেডরুমে ঢুকে পড়াটা বাড়াবাড়ি। এটা ঠিক নয়।’’
শুক্রবার সকালে অল্লুকে গ্রেফতারের পর সমাজমাধ্যমে একাধিক ছবি ছড়িয়ে পড়ে। দেখা যায়, অভিনেতা এক হাতে চায়ের কাপে চুমুক দিচ্ছেন। মুখে হাসিও লেগে ছিল তাঁর। স্ত্রী এবং পরিবারের অন্য সদস্যদেরও তাঁর সঙ্গে দেখা গিয়েছিল। সেখান থেকে পুলিশ তাঁকে নিয়ে যায় বেঙ্গালুরুর থানায়।
হায়দরাবাদের সন্ধ্যা থিয়েটারে গত ৪ ডিসেম্বর অল্লুর নতুন ছবি ‘পুষ্পা ২’-এর প্রিমিয়ারে এক নারী পদপিষ্ট হয়ে মারা যান। তার ৯ বছরের সন্তান এখনো হাসপাতালে। সেই ঘটনায় অল্লু, তাঁর টিম এবং প্রেক্ষাগৃহ কর্তৃপক্ষের বিরুদ্ধে থানায় এফআইআর দায়ের করা হয়েছিল। শুক্রবার অভিনেতাকে গ্রেফতার করল পুলিশ। সূত্র: টাইমস অব ইন্ডিয়া, দ্য ইকোনমিক টাইমস, আনন্দবাজার।




