ads

বুধবার , ১১ ডিসেম্বর ২০২৪ | ২৮শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

‘শিবিরের কমিটি’তে থাকার বিষয়ে যা বললেন পূজা চেরি

শ্যামলবাংলা ডেস্ক
ডিসেম্বর ১১, ২০২৪ ২:১৯ অপরাহ্ণ

ঢাকাই সিনেমার নায়িকা পূজা চেরি। অভিনয় দিয়ে অল্প সময়েই দর্শকদের মন জয় করে নিয়েছেন। সম্প্রতি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে এ অভিনেত্রী বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ (মহিলা শাখা) কমিটিতে অমুসলিম শাখায় আইন ও মানবাধিকার সম্পাদকের দায়িত্ব নিয়েছেন।

Shamol Bangla Ads

যা নিয়ে বিপাকে পড়েছেন তিনি। কোনো দলের সঙ্গে যুক্ত না উল্লেখ করে মঙ্গলবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্ট দেন পূজা। সেখানে বলেন, ‘মানুষ এমন অবান্তর পোস্ট করে কেমন করে আমার বোধগম্য নয়।’

পূজা আরও বলেন, ‘আমি সাধারণত কোন রিউমারস নিয়ে মাথা ঘামাই না, তারকাদের নিয়ে রিউমারস ছড়াবে এটাই স্বাভাবিক। মানুষের একটা কৌতূহল থাকে মিডিয়া পার্সন বা তারকাদের নিয়ে কিন্তু আজকে যে বা যারা এই রিউমারসটা ছড়িয়েছেন এটা নিয়ে আসলেই কিছু একটা বলা উচিত।’

Shamol Bangla Ads

‘এটা শুধু রিউমারস পর্যায় পর্যন্ত থাকলে কোন ব্যাপার ছিল না। এইখানে এখন ধর্মের বিষয় চলে আসছে, এসব করে সব ধর্ম কে অপমান করা হচ্ছে, এমন কোন রিউমারস করা আসলে উচিত না যেই রিউমারস জাতি, বর্ণ, ধর্ম সকল কিছুর ওপর প্রভাব পড়ে।’

রাজনৈতিক প্রফেশনের সাথে আমি যুক্ত নই উল্লেখ করে অভিনেত্রী লিখেছেন, ‘আমি একজন অভিনয় শিল্পী। বাংলা চলচ্চিত্রকে ভালোবাসি, এটাই আমার প্রফেশনের জায়গা। আমি সব সময় এই প্রফেশনকেই রেসপেক্ট করি এবং উপভোগ করি, এই প্রফেশনের বাহিরে আমি কোন রাজনৈতিক প্রফেশনের সাথে আমি যুক্ত নই।’

Need Ads
error: কপি হবে না!