ads

মঙ্গলবার , ১০ ডিসেম্বর ২০২৪ | ২৮শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

‘বিশ্বকাপ হবে আমাদের জন্য সবচেয়ে বড় পরীক্ষা’

শ্যামলবাংলা ডেস্ক
ডিসেম্বর ১০, ২০২৪ ৭:৪২ অপরাহ্ণ

ভারতকে হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের শিরোপা জিতেছে বাংলাদেশ। এই নিয়ে টানা দ্বিতীয়বারের মতো এশিয়ার সেরা হলো যুবা টাইগাররা। সোমবার (৯ ডিসেম্বর) রাত এগারোটায় হযরত শাহাজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে পা রাখেন দলের ক্রিকেটারসহ কোচিং স্টাফের বাকি সদস্যরা।

Shamol Bangla Ads

দেশে ফিরে গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলেন যুব এশিয়া কাপ জয়ী দলের অধিনায়ক আজিজুল হাকিম তামিম। ট্রফি পাশে রেখে শুনিয়েছেন আরও বড় স্বপ্নের কথা কথা। তামিম বলেন, ‘আমাদের জন্য বিশ্বকাপ হবে সবচেয়ে বড় পরীক্ষা। আমরা প্রস্তুত হচ্ছি এবং আরও ভালো কিছু করার লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছি।’

এশিয়া কাপ জয়ের ট্রফি দেশের জন্য উৎসর্গ করে তিনি আরও বলেন, ‘এই ট্রফি শুধুমাত্র আমাদের নয়, পুরো দেশের জন্য। মাঠে প্রবাসী দর্শকদের সমর্থন দেখে মনে হয়েছে, আমরা শুধু খেলছি না, দেশের নাম উজ্জ্বল করছি।’

Shamol Bangla Ads

এছাড়া ফাইনালে প্রবাসী দর্শকদের মুখ থেকে জয়ের আগে ভেসে আসছিল তাকবির ধ্বনি। সেই সময়ে দর্শকদের আরও তাঁতিয়ে দিয়েছিলেন অধিনায়ক তামিম। এ নিয়ে তিনি বলেন, ‘গ্যালারি থেকে যখন আল্লাহু আকবর ধ্বনি শোনা যাচ্ছিল, সেটা একজন মুসলিম হিসেবে আমাকে ভীষণ গর্বিত করেছে। আমাদের সমর্থনে যারা সকাল থেকে মাঠে ছিলেন, তাদের জন্যই আমরা খেলাটা আরও বেশি উপভোগ করেছি।’

Need Ads
error: কপি হবে না!