ads

শনিবার , ৭ ডিসেম্বর ২০২৪ | ২৮শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বক্স অফিসে পুষ্পা টু’র রেকর্ড

শ্যামলবাংলা ডেস্ক
ডিসেম্বর ৭, ২০২৪ ৪:১৯ অপরাহ্ণ

গত বৃহস্পতিবার ভারতসহ বিশ্বব্যাপী মুক্তি পায় বহুল প্রত্যাশিত ছবি ‘পুষ্পা টু: দ্য রুল’। মুক্তির দিনেই সমস্ত রেকর্ড ভেঙে দিয়ে দেশটির সিনেমা ইন্ডাস্ট্রিজের সর্বকালের সর্ববৃহৎ ওপেনারের খ্যাতি পায় ছবিটি। এছাড়াও ২০২১ সালে মুক্তি পাওয়া ‘পুষ্পা: দ্য রাইজ’-এর সিক্যুয়াল এটি।

Shamol Bangla Ads

দক্ষিণী অভিনেতা আল্লু অর্জুন ও নায়িকা রাশ্মিকা মান্দানা অভিনীত এই ছবিটি বিশ্বজুড়ে ১০ হাজারেরও বেশি স্ক্রিনে মোট ৬টি ভাষায় মুক্তি পেয়েছে। তামিল, তেলুগু, কন্নড়, মালায়লম, হিন্দির পাশাপাশি প্রেক্ষাগৃহে বাংলাতেও চলছে ‘পুষ্পা টু’।

স্যাকনিল্ক থেকে পাওয়া তথ্যমতে, প্রথম দিনেই ছক্কা হাঁকিয়ে শুধু ভারতের বক্স অফিস থেকেই ছবিটি সংগ্রহ করেছে ১৭৪.৯ কোটি। সেই গতি বজায় রেখে দ্বিতীয় দিনে ভারতে ছবির সংগ্রহ ৯০.১০ কোটি। ফলে সেদেশের হিসাবে ছবির দুই দিনের ব্যবসা দাঁড়ায় ২৬৫ কোটিতে। এবং বিশ্বব্যাপী বক্স অফিসের হিসাব মিলিয়ে সেই অঙ্ক ছাড়িয়েছে ৪০০ কোটিতে।

Shamol Bangla Ads

স্যাকনিল্ক আরও জানিয়েছে, ভারতসহ সারা বিশ্ব থেকে সংগ্রহ করে তৃতীয় দিনে ছবিটির মোট আয় পৌঁছাতে পারে ৫৫০ কোটিতে।

সুকুমার পরিচালিত ‘পুষ্পা টু’ ছবিটি এখন পর্যন্ত আয়ের দিক থেকে ত্রিপল আর, বাহুবলী, কেজিএফ এর মতো ফ্র্যাঞ্চাইজিকেও টপকে শীর্ষে অবস্থান করছে। যা এই ব্লকবাস্টার ঘিরে স্পষ্ট। ছবিটির এমন রেকর্ড-ব্রেকিং মাইলফলক এর আগে কোনো ভারতীয় ছবিতে দেখা যায়নি। সূত্র : স্যাকনিল্ক, ইন্ডিয়া টুডে

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!