শ্যামলবাংলা ডেস্ক : বছর বিদায়ের সাথে সাথে বিদায় ঘণ্টা বাজাতে যাচ্ছে দীর্ঘ দিনের কম্পিউটার অপারেটিং সিস্টেম ‘উইন্ডোজ’। এর স্থলাভিষিক্ত হবে অপারেটিং সিস্টেম ‘মিডোরি’। সফটওয়্যার জায়ান্ট মাইক্রোসফট অপারেটিং সিস্টেম তৈরিতে গবেষণা করছে । ধারণা করা হচ্ছে, প্রযুক্তির পরিবর্তনের সাথে টিকে থাকতে নতুন প্লাটফর্মের অপারেটিং সিস্টেম ডেভেলপ করছে প্রতিষ্ঠানটি। কিন্তু মাইক্রোসফটের পক্ষ থেকে এ বিষয়ে এখনও বিস্তারিত জানা যায়নি।
জানা যায়, মাইক্রোসফট খুব গোপনে প্রায় ৫ বছর ধরে ‘মিডোরি’ নিয়ে কাজ করছে। মিডোরি ডেভেলপে ব্যবহৃত হচ্ছে প্রোগ্রামিং ভাষা ‘এম শার্প’। ‘মিডোরি’ নামের অপারেটিং সিস্টেমটি ডেভেলপে নেতৃত্ব দিচ্ছেন মাইক্রোসফটের উইন্ডোজ বিভাগের ভাইস চেয়ারম্যান টেরি মেয়ারসন।




