ads

মঙ্গলবার , ১৯ নভেম্বর ২০২৪ | ২৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে জেলা নাগরিক ঐক্যের কমিটি গঠন ॥ আহবায়ক সুহাস চন্দ, সদস্য সচিব জুলহাস

স্টাফ রিপোর্টার
নভেম্বর ১৯, ২০২৪ ৯:৩৩ অপরাহ্ণ

শেরপুরে জেলা নাগরিক ঐক্যের কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত ওই কমিটিতে সুহাস চন্দ বাসুকে আহবায়ক ও মো. জুলহাস উদ্দিনকে সদস্য সচিব করা হয়েছে। ১৮ নভেম্বর সোমবার ২১ সদস্যবিশিষ্ট ওই আহবায়ক কমিটির অনুমোদন দিয়েছেন নাগরিক ঐক্যের কেন্দ্রীয় সভাপতি মাহমুদুর রহমান মান্না।

Shamol Bangla Ads

এর আগে কমিটি গঠন উপলক্ষে গত ১০ নভেম্বর শহরের নিউমার্কেটস্থ জেলা রাজমিস্ত্রী শ্রমিক ইউনিয়নের কার্যালয়ে নাগরিক ঐক্যের এক কর্মীসভার আয়োজন করা হয়।

কর্মী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাগরিক ঐক্যের কেন্দ্রীয় কমিটির সদস্য ও ঢাকা উত্তরের সাধারণ সম্পাদক মো. আব্দুর রাজ্জাক তালুকদার সজিব। সুহাস চন্দ বাসুর সভাপতিত্বে কর্মীসভায় আরও বক্তব্য রাখেন মো. রহমতউল্লাহ, সোলায়মান হোসেন প্রমুখ। কর্মীসভায় নাগরিক ঐক্যের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Shamol Bangla Ads

আহবায়ক কমিটির অন্যান্য সদস্যরা হচ্ছেন সোলায়মান হোসেন, মো. রহমতউল্লাহ, আলহাজ্ব মো. আবুল হোসেন, মো. তোফাজ্জল হোসেন, মো. খলিলুর রহমান, মো. মতি মিয়া, মো. মুক্তার আলী, মো. ময়েন উদ্দিন, মোহাম্মদ আলী, আরিফুল ইসলাম আরিফ, লিয়াকত আলী, মো. আব্দুল্লাহ, শফিকুল ইসলাম, আব্দুর রাজ্জাক, আব্দুল মোতালেব, আয়নল মিয়া, আজাদ মিয়া, আব্দুল মুন্নাফ ও ছামাদ আলী।

Need Ads
error: কপি হবে না!