ads

সোমবার , ১৮ নভেম্বর ২০২৪ | ২৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহতদের তালিকা পূর্ণাঙ্গ করতে যাচাই কমিটির সভা

স্টাফ রিপোর্টার
নভেম্বর ১৮, ২০২৪ ৫:৩০ অপরাহ্ণ

শেরপুরে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহতদের তালিকা পূর্ণাঙ্গ করতে জেলা যাচাই-বাছাই কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। ১৭ নভেম্বর রবিবার জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত ওই সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান।

Shamol Bangla Ads

সভায় প্রাথমিক পর্যায়ে জেলায় ২২ জন হতাহতের তথ্য উপস্থাপন করা হয়। পরবর্তী দুইদিনের মধ্যে ওই তালিকা চূড়ান্ত করার সিদ্ধান্ত হয়।

সভায় পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোসা. হাফিজা জেসমিন, সিভিল সার্জন ডা. মুহাম্মদ জসিম মিয়া, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মাহমুদ, ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল আলম রাসেল, শ্রীবরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জাবের, নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদ রানা, নকলা উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপ জন মিত্র, জেলা সমাজসেবা বিভাগের উপপরিচালক এটিএম আমিনুল ইসলাম, জেলা নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ আনোয়ারুল হকসহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

Need Ads
error: কপি হবে না!