ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ে তুচ্ছ ঘটনা কেন্দ্র করে আউলিয়াপুর গ্রামের ইসমাইল হোসেন বাবু বাড়িতে হামলা, ভাংচুর ও লুটপাট করেছে একদল সন্ত্রাসী। বৃহস্পতিবার রাতে সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের কচুবাড়ি মিলপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

এলাকাবাসি ও ইসমাইল হোসেনের পরিবারের অভিযোগ করে বলেন, এলাকার এক দল সন্ত্রাসী তাদের বাড়িতে হামলা চালায়। এসময় তারা বাড়ির বাইরে থাকা একটি ট্রাক্টর ভাংচুর, ঘরের ভেতরে ঢুকে আসবাপত্র ভাংচুর করে এবং নগদ অর্থ ও স্বর্ণ লুটপাট করে নিয়ে যায়।
ঘটনা সত্যতা স্বীকার করে স্থানীয় ইউপি সদস্য হারুন অর রশিদ জানান, দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।




