ads

সোমবার , ১১ নভেম্বর ২০২৪ | ২৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

সিরিজ নির্ধারণী ম্যাচে আজ শান্তকে পাচ্ছে না বাংলাদেশ

শ্যামলবাংলা ডেস্ক
নভেম্বর ১১, ২০২৪ ১২:৫৩ অপরাহ্ণ

আফগানিস্তানের বিপক্ষে আজ সিরিজ নির্ধারণী শেষ ওয়ানডেতে অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে পাচ্ছে না বাংলাদেশ। কুঁচকির চোটে এই ম্যাচ থেকে ছিটকে গেছেন নাজমুল। বিসিবির প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, ‘কৌশলগত কারণে এগুলো আসলে বাইরে আসা উচিত না। হ্যাঁ, শান্ত আজ খেলতে পারছে না।’

Shamol Bangla Ads

কুঁচকির চোটটা দ্বিতীয় ওয়ানডেতে পেয়েছিলেন নাজমুল। ব্যাটিংয়ে ৭৬ রানের গুরুত্বপূর্ণ ইনিংসের পর ফিল্ডিংয়ের সময় এই চোট পান বাংলাদেশ অধিনায়ক। এরপর তিনি মাঠের বাইরে চলে যান। গতকাল এমআরআই রিপোর্ট হাতে পাওয়ার পরই শেষ ওয়ানডেতে নাজমুলকে না পাওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া যায়।

বিসিবির মেডিকেল বিভাগ সূত্রে জানা গেছে, সাধারণত এ ধরনের চোটে সপ্তাহখানেক মাঠের বাইরে থাকা লাগে। তবে নাজমুলের চোটের মাত্রা বিবেচনায় সময়টা আরও বাড়তে পারে। নাজমুলের অনুপস্থিতিতে আজ বাংলাদেশ দলের নেতৃত্বে দেখা যাবে মেহেদী হাসান মিরাজকে।

Shamol Bangla Ads

সেক্ষেত্রে আগামী ২২ নভেম্বর থেকে শুরু হতে যাওয়া ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজের প্রথমটিতে নাজমুলকে পাওয়া নিয়ে যথেষ্ট সংশয় আছে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!