ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) অষ্টাদশ আসরের মেগা নিলাম এবার সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত হবে। ২৪-২৫ নভেম্বর ওই নিলামে ১৩ বাংলাদেশি ক্রিকেটারের নাম রয়েছে। ৫ নভেম্বর মঙ্গলবার বিকেলে আনুষ্ঠানিক ঘোষণা দিয়ে জানিয়ে দিয়েছে বিসিসিআই। এই নিয়ে টানা দ্বিতীয়বার ভারতের বাইরে অনুষ্ঠিত হতে যাচ্ছে আইপিএলের নিলাম। গতবার দুবাইয়ে অনুষ্ঠিত হয়েছিল এই টুর্নামেন্টের নিলাম।

জানা যায়, আসন্ন আইপিএলের নিলামের জন্য ১৫৭৪ জন খেলোয়াড় নিবন্ধন করেছেন। তাদের মধ্যে ১১৬৫ জন ভারতীয়, বাকি ৪০৯ জন বিদেশি। এতে অস্ট্রেলিয়ার ৭৬, ইংল্যান্ডের ৫২, নিউজিল্যান্ডের ৩৯, ওয়েস্ট ইন্ডিজ ৩৩, শ্রীলঙ্কা ও আফগানিস্তানের সমান ২৯, নেদারল্যান্ডসের ১২ জনের নাম রয়েছে। এভাবে স্কটল্যান্ড, আয়ারল্যান্ড, জিম্বাবুয়ে, আরব আমিরাত ও যুক্তরাষ্ট্রসহ আইসিসি সহযোগী ও সহকারী দেশগুলোর ক্রিকেটারও থাকবেন নিলামে।
এবারের নিলামের আগে গত আসরে অধিনায়কত্ব করা ভারতের ৩ তারকা ক্রিকেটার লোকেশ রাহুল, ঋষভ পান্ত, শ্রেয়াস আইয়ারকে ছেড়ে দিয়েছে ফ্র্যাঞ্চাইজিগুলো। অর্থাৎ এবার তাদের নতুন কোনো দলে দেখা যেতে পারে। এ ছাড়া মোহাম্মদ শামি, আরশদীপ সিং, মোহাম্মদ সিরাজের মতো প্রথম সারির ক্রিকেটাররাও নিলামের মাধ্যমে দল পাবেন।

দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়া যথাক্রমে ৯১ ও ৭৬ জন খেলোয়াড় নিয়ে এই তালিকায় উপরের দিকে। তালিকায় বাংলাদেশের আছেন ১৩ জন। এ ছাড়া অস্ট্রেলিয়ার ৭৬, ইংল্যান্ডের ৫২, নিউজিল্যান্ডের ৩৯, ওয়েস্ট ইন্ডিজ ৩৩, শ্রীলঙ্কা ও আফগানিস্তানের সমান ২৯, নেদারল্যান্ডসের ১২ জনের নাম রয়েছে। এভাবে স্কটল্যান্ড, আয়ারল্যান্ড, জিম্বাবুয়ে, আরব আমিরাত ও যুক্তরাষ্ট্রসহ আইসিসি সহযোগী ও সহকারী দেশগুলোর ক্রিকেটারও থাকবেন নিলামে।
উল্লেখ্য, আইপিএলের এবারের নিলাম হবে মেগা নিলাম। প্রতি ৪ বছর অন্তর আইপিএলে একবার মেগা নিলাম অনুষ্ঠিত হয়। একদিনের পরিবর্তে এটি ২ দিন ধরে হয়। এই নিলামে আইপিএল ফ্র্যাঞ্চাইজিগুলো আগামী ৩ বছরের জন্য (২০২৫-২৭) স্কোয়াড গঠন করবে।




