ads

বুধবার , ৬ নভেম্বর ২০২৪ | ২৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

অভিনেত্রী শমী কায়সার গ্রেফতার

শ্যামলবাংলা ডেস্ক
নভেম্বর ৬, ২০২৪ ১২:২৪ অপরাহ্ণ

অভিনেত্রী শমী কায়সারকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। ৫ নভেম্বর মঙ্গলবার রাতে রাজধানীর উত্তরার এক আত্মীয়ের বাসা থেকে তাকে গ্রেফতার করে উত্তরা পূর্ব থানা পুলিশ। ছাত্র-জনতার আন্দোলনের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন। উত্তরা বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) রওনক জাহান বিষয়টি নিশ্চিত করেছেন।

Shamol Bangla Ads

জানা যায়, গত ১৪ অক্টোবর মাগুরা চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নিয়ে বিভিন্ন সময় কটূক্তি করার অভিযোগে অভিনেত্রী শমী কায়সারের নামে ১০০ কোটি টাকার মানহানির মামলা হয়।

আশির দশকের শেষ দিকে আতিকুল হক চৌধুরীর নির্দেশনায় ‘কে বা আপন কে বা পর’ নাটকে অভিনয়ের মধ্যদিয়ে টিভি নাটকে যাত্রা শুরু শমী কায়সারের। এর পরপরই ৩ পর্বের ধারাবাহিক নাটক ‘যতো দূরে যাই’তে অভিনয় করে আলোচনায় আসেন তিনি। এটি নির্মাণ করেছিলেন আবদুল্লাহ আল মামুন।

Shamol Bangla Ads

উল্লেখ্য, শমী ১৯৭০ সালে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম শহীদুল্লাহ কায়সার ও মাতার নাম পান্না কায়সার। তার মা পান্না একজন লেখিকা এবং সাবেক সংসদ সদস্য। সাবেক রাষ্ট্রপতি একিউএম বদরুদ্দুজা চৌধুরীর স্ত্রী মায়া পান্নার বোন। শমী কায়সার এবং রাজনীতিক মাহি বি চৌধুরী খালাতো ভাই-বোন।

Need Ads
error: কপি হবে না!