ads

সোমবার , ২১ অক্টোবর ২০২৪ | ৩০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

১০৬ রানে শেষ বাংলাদেশের ইনিংস

শ্যামলবাংলা ডেস্ক
অক্টোবর ২১, ২০২৪ ১:৪৬ অপরাহ্ণ

ব্যাটিং বিপর্যয়ে একশ’র আগেই গুটিয়ে যাওয়ার শঙ্কায় ছিল বাংলাদেশ। কিন্তু নবম উইকেট জুটিতে তাইজুল-নাঈমের প্রতিরোধে সেই শঙ্কা কাটিয়ে উঠে বাংলাদেশ। শেষ পর্যন্ত ৪০.১ ওভারে ১০৬ রানে থামে বাংলাদেশের প্রথম ইনিংস।

Shamol Bangla Ads

টসে জিতে স্পিন স্বর্গে ভয়াবহ ব্যাটিং প্রদর্শনী দেখায় বাংলাদেশের ব্যাটাররা। দিনের শুরুতেই পরপর তিন ওভারে ভিয়ান মুল্ডারের শিকার হন সাদমান ইসলাম, মুমিনুল হক ও নাজমুল হোসেন শান্ত। এরপর একে একে ফিরেছেন মুশফিক, লিটন ও মধ্যাহ্ন বিরতির আগের ওভারে সবশেষ ব্যাটসম্যান হিসেবে আউট হন মেহেদী হাসান মিরাজ। প্রথম সেশনের ২৬.১ ওভারে ৬০ রান করতে ৬ উইকেট হারিয়ে লাঞ্চ বিরতিতে যায় স্বাগতিকরা।

লাঞ্চ থেকে ফিরে আসতেই ২ বলের ব্যবধানে মাহমুদুল ও জাকের আলীকে হারায় বাংলাদেশ। ৯৭ বলে ৩০ রানের ইনিংস খেলে ডেন পিটের শিকার হন মাহমুদুল। অন্যদিকে জাকের আলী মহারাজের ফাঁদে পড়ে স্ট্যাম্পড হন। টেস্ট অভিষেকের প্রথম ইনিংসে ১৫ বল খেলে মাত্র ২ রান করে ফিরলেন তিনি। তার বিদায়ে ৭৬ রানেই ৮ উইকেট হারায় বাংলাদেশ। এতে ১০০ রানের আগেই অলআউট হওয়ার শঙ্কায় পড়ে যায় স্বাগতিকরা। সেখানে প্রতিরোধ গড়েন তাইজুল ইসলাম ও নাঈম হাসান। দুজনের ২৬ রানের জুটিতে একশ পার হয় টাইগাররা। দলীয় ১০২ রানে স্লিপে ভিয়ান মুল্ডারের হাতে ক্যাচ দিয়ে ফেরেন ৮ রান করা নাঈম।

Shamol Bangla Ads

বাংলাদেশের শেষ ব্যাটসম্যান হিসেবে আউট হন তাইজুল ইসলাম। এতে প্রথম ইনিংসে ১০৬ রানে অলআউট বাংলাদেশ। প্রথম ইনিংসে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ৩০ রান করেছেন ওপেনার মাহমুদুল হাসান। দ্বিতীয় সর্বোচ্চ ১৬ রান এসেছে তাইজুলের ব্যাট থেকে। দক্ষিণ আফ্রিকার পক্ষে ৩টি করে উইকেট নিয়েছেন মুল্ডার, রাবাদা ও মহারাজ। অন্য উইকেটটি ডেন পিটের।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!