ads

বৃহস্পতিবার , ১৭ অক্টোবর ২০২৪ | ৩০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নকলায় নতুন এসিল্যান্ডের যোগদান

জাহাঙ্গীর হোসেন, নকলা
অক্টোবর ১৭, ২০২৪ ৩:১৬ অপরাহ্ণ

শেরপুরের নকলায় নতুন সহকারি কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করেছেন জুয়েল মিয়া। ১৫ অক্টোবর মঙ্গলবার তিনি যোগদান করেন।

Shamol Bangla Ads

এর আগে তিনি গাইবান্ধা জেলা প্রশাসকের কার্যালয়ে সহকারি কমিশনার হিসেবে কর্মরত ছিলেন। নকলার বিদায়ী সহকারি কমিশনার (ভূমি) সৈয়দা তামান্না হোরায়রার বদলীজনিত কারণে ওই পদটি শূন্য হয়। ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় সহকারি কমিশনার (ভূমি) হিসেবে সৈয়দা তামান্না হোরায়রার যোগদানের কথা রয়েছে।

জুয়েল মিয়ার বাড়ি ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলায়। তার পিতার নাম ইসমাইল হোসেন। তিনি বিবাহিত এবং ২ ছেলে ও ১ কন্যা সন্তানের জনক।

Shamol Bangla Ads

জুয়েল মিয়া স্থানীয় পাঁচকুশ মাইল সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাথমিক শিক্ষা সমাপ্ত করেন। পরে তিনি কৃতিত্বের সাথে স্থানীয় আল হেরা একাডেমী থেকে ২০০৯ সনে মাধ্যমিক ও ২০১১ সনে ফুলবাড়িয়া কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেন। পরবর্তীতে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ট্যুরিজম এন্ড হসপিটালিটি বিষয়ে স্নাতকোত্তর করে পেট্রোবাংলায় সহকারি পরিচালক হিসেবে কর্মজীবন শুরু করেন । পরবর্তীতে ৩৮তম বিসিএস এ উত্তীর্ণ হয়ে ২০২১ সনের ফেব্রুয়ারিতে সহকারি কমিশনার হিসেবে গাইবান্ধা জেলা প্রশাসকের কার্যালয়ে যোগদান করেন জুয়েল মিয়া।

Need Ads
error: কপি হবে না!