ads

বৃহস্পতিবার , ১৭ অক্টোবর ২০২৪ | ৩০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার
অক্টোবর ১৭, ২০২৪ ৫:৩৬ অপরাহ্ণ

‘সুস্থ দেহ, সুন্দর মন, গড়ে তোলে ক্রীড়াঙ্গন’ এ প্রতিপাদ্যে শেরপুরে ৫১তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা ২০২৪ অনুষ্ঠিত হয়েছে।১৬ অক্টোবর বুধবার শহরের গোবিন্দ কুমার (জি.কে) পাইলট উচ্চ বিদ্যালয় ভেন্যুতে প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান।

Shamol Bangla Ads

জেলা শিক্ষা কর্মকর্তা মো. রেজুয়ানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি পৌর প্রশাসক মোহাম্মদ তোফায়েল আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রাজীব উল-আহসান, জেলা ক্রীড়া কর্মকর্তা ধীরেন্দ্র চন্দ্র সরকার প্রমুখ বক্তব্য রাখেন।

শেরপুর জেলা জাতীয় স্কুল-মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতি’র আয়োজনে জেলা পর্যায়ে অনুষ্ঠিত এ ক্রীড়া প্রতিযোগিতায় কাবাড়ি, সাঁতার ও দাবা ৩টি ডিসিপ্লিনে ছাত্র ও ছাত্রীদের বড় ও মধ্যম পৃথক দু’টি করে গ্রুপে ১২টি ইভেন্টে খেলাধুলা অনুষ্ঠিত হয়।

Shamol Bangla Ads

শহরের দু’টি ভেন্যু গোবিন্দ কুমার (জি.কে) পাইলট উচ্চ বিদ্যালয়ে সাঁতার ও দাবা এবং শেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে কাবাডি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। খেলা শেষে বিজয়ী ও বিজিতদের মাঝে পুরস্কার ও সনদপত্র বিতরণ করা হয়। এদিন উপজেলা পর্যায়ের বিজয়ীরা জেলা পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। জেলার বিজয়ীরা পরবর্তীতে উপ-অঞ্চল পর্যায়ে ময়মনসিংহে অংশগ্রহণ করবে।

Need Ads
error: কপি হবে না!