ads

বুধবার , ১৬ অক্টোবর ২০২৪ | ৩০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে এইচপিভি টিকাদান ক্যাম্পেইন প্রশিক্ষণের সমাপনী

স্টাফ রিপোর্টার
অক্টোবর ১৬, ২০২৪ ৩:১৮ অপরাহ্ণ

শেরপুরে জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে এইচপিভি টিকাদান ক্যাম্পেইন-২০২৪ এর দুদিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচির সমাপনী অনুষ্ঠিত হয়েছে। ১৫ অক্টোবর মঙ্গলবার বিকেলে ওই প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেরপুর পৌরসভার প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (উপসচিব) তোফায়েল আহমেদ।

Shamol Bangla Ads

প্রশিক্ষণ প্রদান করেন সিভিল সার্জন অফিসের প্রতিনিধি ডা. তামান্না তানজিম ও সহযোগী সংস্থা পাথ প্রতিনিধি ডা. বুশরা আমেনা। ওইসময় পৌর নির্বাহী কর্মকর্তা আবু লায়েস মো. বজলুল করিম, পৌর স্বাস্থ্য বিভাগের সুপারভাইজার ফারুক আহমেদসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। প্রশিক্ষণে পৌর কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্টরা অংশ নেন।

পৌর স্বাস্থ্য বিভাগের সুপারভাইজার ফারুক আহমেদ জানান, জরায়ু মুখ ক্যান্সার প্রতিরোধে এইচপিভি টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে আগামী ২০ অক্টোবর পৌর এলাকার স্বেচ্ছাসেবীদের ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে। এছাড়া ২২ অক্টোবর শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের নিয়ে মতবিনিময় এবং ২৪ অক্টোবর থেকে ৭ নভেম্বর পৌর এলাকার ১১৮টি শিক্ষা প্রতিষ্ঠানের পঞ্চম থেকে নবম শ্রেণি পর্যন্ত ছাত্রীদের এবং এরপর থেকে স্থানীয় পর্যায়ে ১০ বছর থেকে ১৪ বছর বয়সী মেয়েদের ওই টিকা দেওয়া হবে।

Shamol Bangla Ads

এ কর্মসূচি সফল করতে পৌরসভার স্বাস্থ্য বিভাগ কর্তৃপক্ষের আন্তরিকতায় সদিচ্ছা নিয়ে কাজ করছে।

Need Ads
error: কপি হবে না!