ads

মঙ্গলবার , ১৫ অক্টোবর ২০২৪ | ৩০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

স্টাফ রিপোর্টার
অক্টোবর ১৫, ২০২৪ ৪:২৬ অপরাহ্ণ

‘স্বাস্থ্য সুরক্ষায় পরিষ্কার হাত সর্বদা গুরুত্বপূর্ণ’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে ১৫ অক্টোবর মঙ্গলবার সকালে জেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এক র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই জায়গায় গিয়ে শেষ হয়।

Shamol Bangla Ads

ওইসময় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মনিরুল হাসান, জেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী ছামিউল ইসলাম, সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আকরাম হোসেন, জেলা ব্র্যাক প্রতিনিধি ফারহানা মিল্কী, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি মোহাম্মদ শওকত হোসেনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও এনজিও প্রতিনিধিগণসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

র‌্যালি শেষে র‌্যালিতে অংশ নেওয়া শিশু শিক্ষার্থীদের সঠিক নিয়মে হাত ধোয়ার পদ্ধতি শেখানো হয়। একইসাথে সঠিক নিয়মে হাত ধোয়ার পদ্ধতিসহ হাত ধোয়ার সুফল সম্পর্কে শিশু শিক্ষার্থীদের সচেতন করা হয়।

Need Ads
error: কপি হবে না!