ads

শনিবার , ১২ অক্টোবর ২০২৪ | ৩০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ময়মনসিংহে প্রবীণ সাংবাদিককে কুপিয়ে হত্যা

শ্যামলবাংলা ডেস্ক
অক্টোবর ১২, ২০২৪ ৭:২৭ অপরাহ্ণ

ময়মনসিংহে স্বপন ভ্রদ্র (৫৫) নামে এক প্রবীণ সাংবাদিককে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। শনিবার (১২ অক্টোবর) দুপুরে সদর উপজেলার শম্ভুগঞ্জের মাঝিপাড়া এলাকায় এই হত‍্যাকাণ্ডের ঘটনা ঘটে।

Shamol Bangla Ads

নিহত স্বপন ভদ্র জেলার তারাকান্দা উপজেলার কাকনি ইউনিয়নের জগেশ চন্দ্র ভদ্রের ছেলে। তবে তিনি পরিবার নিয়ে সদর উপজেলার শম্ভুগঞ্জের মাঝিপাড়া এলাকায় বসবাস করতেন। স্বপন ভদ্র তারাকান্দা প্রেসক্লাবের সাবেক সহসভাপতি। এক সময় তিনি স্থানীয় ও জাতীয় দৈনিক পত্রিকায় কর্মরত ছিলেন।

বিষয়টি সত‍্যতা নিশ্চিত করে কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. সাইফুল ইসলাম বলেন, ঘটনাস্থলে পুলিশ কাজ করছে। তবে কেন বা কি কারণে এই হত‍্যাকাণ্ডের ঘটনা ঘটেছে, তা এখনো জানা যায়নি।

Shamol Bangla Ads

রহস্য উদঘাটনে তদন্ত চলছে। বিস্তারিত পরে জানানো হবে। জড়িতদের গ্রেপ্তারের পাশাপাশি মামলা দায়ের প্রক্রিয়াও চলছে বলে জানান ওসি।

Need Ads
error: কপি হবে না!