ads

বৃহস্পতিবার , ২ জানুয়ারি ২০১৪ | ২৩শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

তানোরে প্রভাবশালীদের বিরুদ্ধে হাটের জায়গা দখলের অভিযোগ : বিলুপ্ত হতে বসেছে হাটের ঐতিহ্য

শ্যামলবাংলা ডেস্ক
জানুয়ারি ২, ২০১৪ ৬:১০ অপরাহ্ণ
তানোরে প্রভাবশালীদের বিরুদ্ধে হাটের জায়গা দখলের অভিযোগ : বিলুপ্ত হতে বসেছে হাটের ঐতিহ্য

তানোর প্রতিনিধি : রাজশাহীর তানোর উপজেলার প্রায় দুইশ বছরের ঐতিহ্যবাহী কামারগাঁ হাট পুরোপুরি বেদখল হয়ে পড়েছে। একারণে হাটটির অস্তিত্ব বিলুপ্ত হতে বসেছে। জানা যায়, রাজনৈতিক পরিচয়ের প্রভাবশালী ও নেতা-পাতিনেতারা এবং এলাকার হোমড়াচোমড়াসহ স্থানীয় জনপ্রতিনিধিগণ তারা যে যেমন পেরেছে নিজের ইচ্ছেমতো হাটের সরকারি জায়গা জোরপূর্বক অবৈধভাবে দখল করে ঘর নির্মাণ করেছেন। যেন বিষয়টি দেখার কেউ নেই।

Shamol Bangla Ads

অভিযোগ উঠেছে, স্থানীয় ভূমি অফিসের কতিপয় কর্মকর্তাকে মোটা অঙ্কের আর্থিক সুবিধা দিয়ে এবং তাদের সঙ্গে যোগসাজশ করে দখলদারগণ তাদের এই অবৈধ দখলদারিত্ব কায়েম করেছেন। আর দীর্ঘদিন ধরে হাটের জায়গা এভাবে বেদখল হতে থাকায় এখন হাটের অস্থিত্ব প্রায় বিলুপ্ত হতে চলেছে।

সরেজমিন কামারগাঁ হাটে গিয়ে দেখা যায়, ভূমিদুস্যুদের কবলে পড়ে ঐতিহ্যবাহী এই হাটের প্রায় পুরো জায়গা বেদখল হয়ে পড়েছে। কামারগাঁ গ্রামের প্রভাবশালী এক নেতা হাটের প্রায় ৫০ শতক জায়গা দখল করে সারের গুদাম র্নিমাণ করেছেন। এছাড়া কামারগাঁ ইউনিয়ন  এর আরেক নেতা হাটের বড় একটি অংশ বেদখল করে দোকানঘর নির্মাণ করেছেন। একই নিয়মে  হাটের ল্যাট্রিনের হাউজ ও টিউবয়েলের জায়গা দখল করে ঘর নির্মাণ করেছেন আরেক নেতা । এলাকাবাসির বাধা উপেক্ষা করে দাপটের সঙ্গে শুধু তারা নন ওই অঞ্চলের প্রভাবশালীরা ইচ্ছেমত হাটের জায়গা দখল করে ঘর নির্মাণ করেছেন। এনিয়ে স্থানীয় সচেতন নাগরিক মজিবুর রহমান ইউনিয়ন ভূমি কর্মকর্তাসহ (তহসিলদার) ইউপি চেয়ারম্যানকে লিখিত ভাবে অভিযোগ করলেও রহস্যজনক কারণে তারা কোন ব্যবস্থা গ্রহণ করেননি। ফলে এলাকাবাসির মাঝে চরম ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে। একাধিক প্রভাবশালী লোকজন কামারগাঁ হাটের জায়গা দখল নিয়ে নিজেদের দোকান-ঘরসহ অফিস ঘর নির্মাণ করলেও এসব অবৈধ দখলদারদের নেই কোন বৈধ কাগজপত্র। ইউনিয়ন ভূমি অফিস থেকে লীজ নেয়ার কথা জানালেও স্থানীয় ভূমি অফিসও দখলদারদের নিকট হাটের জায়গা লীজ (ইজারা) দেয়ার কথা অস্বীকার করেছেন। কিন্তু তারা বৈধতা বা লীজের কোন কাগজপত্র দেখাতে চাননি। এলাকাবাসি এব্যাপারে সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

Shamol Bangla Ads

এব্যাপারে কামারগাঁ ইউপি চেয়ারম্যান মসলেম উদ্দিন প্রামানিক বলেন, হাটের জায়গায় কে কি ভাবে ঘর নির্মাণ করছেন সেটা তার দেখার বিষয় নয়। হাটের জায়গা দেখভালের দায়িত্ব ভূমি অফিসের বলে তিনি এড়িয়ে যান।

এনিয়ে তানোর সহকারি কমিশনার (ভূমি) উজ্জল কুমার ঘোষ জানান, তিনি এব্যাপারে অবগত নন। এনিয়ে অভিযোগ হয়ে থাকলে বিস্তারিত খোঁজখবর নিয়ে তিনি যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানান।

Need Ads
error: কপি হবে না!