ads

বৃহস্পতিবার , ২৬ সেপ্টেম্বর ২০২৪ | ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি রাশেদের পথসভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার
সেপ্টেম্বর ২৬, ২০২৪ ৩:৩১ অপরাহ্ণ

শেরপুরে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও শেরপুর-১ (সদর) আসনের সংসদ সদস্য প্রার্থী হাফেজ রাশেদুল ইসলামের পথসভা অনুষ্ঠিত হয়েছে। ২৫ সেপ্টেম্বর বুধবার বিকেলে সদর উপজেলার চরমোচারিয়া ইউনিয়ন পরিষদ চত্বরে আয়োজিত ওই পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাফেজ রাশেদুল ইসলাম।

Shamol Bangla Ads

পথসভায়  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা হাফিজুর রহমান, সদর উপজেলা জামায়াতের আমীর মাওলানা আতাউর রহমান, সেক্রেটারি মাওলানা আব্দুস সোবহান এবং ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় বিতর্ক সম্পাদক ও শেরপুর শহর জামায়াতের নায়েবে আমীর গোলাম কিবরিয়া।

চরমোচারিয়া ইউনিয়ন জামায়াতের আমীর আলহাজ্ব নুরুন্নবীর সভাপতিত্বে পথসভায় আরও বক্তব্য রাাখেন সদর উপজেলা  জামায়াতের সহকারী সেক্রেটারি আব্দুর রহমান, শহর জামায়াতের সহকারী সেক্রেটারি আমিনুর রসুল, সদর জামায়াতের অর্থ সম্পাদক সাফিউল ইসলাম সপন, কর্মপরিষদ সদস্য গোলাম মোস্তফা, জামায়াত নেতা রফিকুল ইসলাম, হাদিউল ইসলাম, দোলাল আকন্দ, আব্দুল লতিফ, ছাত্রশিবির নেতা জুবায়ের আনসারি, নাইম ইসলাম প্রমুখ।

Shamol Bangla Ads

অনুষ্ঠান সঞ্চালনা করেন চরমোচারিয়া ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মাওলানা মাসুদুর রহমান। ওইসময় বক্তারা শেরপুর-১ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী হাফেজ রাশেদুল ইসলামের পক্ষে একজোট হয়ে কাজ করতে নেতা-কর্মীদের প্রতি আহবান জানান।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!