ads

বুধবার , ১৪ আগস্ট ২০২৪ | ৩১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

দর্শকবিহীন পাকিস্তান-বাংলাদেশ দ্বিতীয় টেস্ট

শ্যামলবাংলা ডেস্ক
আগস্ট ১৪, ২০২৪ ৩:৪৬ অপরাহ্ণ

আগামী ৩০ আগস্ট থেকে শুরু হতে যাওয়া পাকিস্তান এবং বাংলাদেশের মধ্যকার দ্বিতীয় টেস্টটি দর্শক ছাড়া অনুষ্ঠিত করার কঠিন সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। চলমান করাচির ন্যাশনাল ব্যাংক স্টেডিয়ামের নির্মাণকাজের কারণে এ সিদ্ধান্ত নেয় পিসিবি। করাচি টেস্টে দর্শকদের উপস্থিতি নিয়ে এক বিবৃতিতে বিষয়টি জানিয়েছে পিসিবি।

Shamol Bangla Ads

এ বিবৃতিতে পিসিবি জানিয়েছে, ‘আমাদের আবেগপ্রবণ দর্শকরা ক্রিকেটে যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তা আমরা বুঝি, দর্শকরাই আমাদের খেলোয়াড়দের অনুপ্রেরণা জোগায়।

দর্শকদের স্বাস্থ্য এবং নিরাপত্তা আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার। সব কিছু বিবেচনা করার পর আমাদের মনে হয়েছে, দ্বিতীয় টেস্টটি দর্শক ছাড়াই সবচেয়ে নিরাপদ পদক্ষেপ।’
‘এই সিদ্ধান্তের ফলে, দ্বিতীয় টেস্টের টিকিট বিক্রি স্থগিত করা হয়েছে। যারা ইতিমধ্যে টিকিট কিনেছেন তারা স্বয়ংক্রিয়ভাবে সম্পূর্ণ অর্থ ফেরত পাবেন।’

Shamol Bangla Ads

‘দর্শকদের সাময়িক অসুবিধার জন্য আমরা গভীরভাবে দুঃখিত, আমরা ভক্তদের আশ্বস্ত করতে চাই যে চলমান স্টেডিয়াম সংস্কার তাদের অভিজ্ঞতা বৃদ্ধির লক্ষ্যে। এই সংস্কার হলো আমাদের প্রতিশ্রুতির অংশ, যাতে ভেন্যুটিকে আরো দর্শকবান্ধব করে তোলা যায় এবং এটিকে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি ২০২৫-এর জন্য প্রস্তুত করা যায়।’

Need Ads
error: কপি হবে না!