ads

মঙ্গলবার , ১৩ আগস্ট ২০২৪ | ৩১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নালিতাবাড়ীতে কবর থেকে লাশ চুরি করতে গিয়ে বৃদ্ধ আটক

অভিজিৎ সাহা, নালিতাবাড়ী
আগস্ট ১৩, ২০২৪ ৬:০০ অপরাহ্ণ

শেরপুরের নালিতাবাড়ীতে বজ্রপাতে নিহত কৃষকের লাশ কবর থেকে চুরি করতে গিয়ে এলাকাবাসীর কাছে আটক হয়েছেন নূর ইসলাম (৫৮) নামে এক বৃদ্ধ। ১২ আগস্ট সোমবার দিবাগত রাতে উপজেলার মরিচপুরান ইউনিয়নের কোন্নগর রাজাখালপাড় এলাকায় ওই ঘটনা ঘটে। নূর ইসলাম উপজেলার উত্তর কোন্নগর গ্রামের কফিল উদ্দিনের ছেলে।

Shamol Bangla Ads

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, গত শনিবার দুপুরে ধান খেতে কাজ করতে গিয়ে বজ্রপাতে নিহত হন উপজেলার কোন্নগর গ্রামের সোহেল রানা (৩০) নামে এক কৃষক। পরে ওই দিনই তাকে বাড়ির আঙিনায় দাফন করা হয়। পরে গতকাল সোমবার দিবাগত রাত ১২টার দিকে বাড়ির আঙিনায় থাকা ওই কবর থেকে লাশ চুরি করতে কবরের উপরে থাকা পলিথিন টানছিল উত্তর কোন্নগর গ্রামের নূর ইসলাম।

ওইসময় প্রতিবেশি হেলাল উদ্দিন বাইরে বের হলে কবর থেকে কাউকে পলিথিন সরাতে দেখে চিৎকার দেন। এতে ওই ব্যক্তি দৌড়ে ঝোপের আড়াল হয়ে পাশে থাকা ভোগাই নদীতে আত্মগোপন করে। একই সময় মোকছেদুল নামে অপর একজন লাশ চুরি করতে আসা নূর ইসলামকে দেখে ফেলেন। পরে এলাকাবাসী একত্রিত হয়ে নূর ইসলামকে ঘরে আটকে রাখেন।

Shamol Bangla Ads

বিষয়টি নিশ্চিত করে সংশ্লিষ্ট মরিচপুরান ইউপি চেয়ারম্যান আইয়ুব আলী সরকার বলেন, কবর থেকে লাশ চুরি করতে এসেছে এমন সন্দেহে নূর ইসলাম নামে এক ব্যক্তিকে এলাকাবাসী আটক করে। পরে দেশের পরিস্থিতি বিবেচনায় আর কখনো চুরি না করার শর্তে মুচলেকা রেখে তাকে ছেড়ে দেওয়া হয়।

Need Ads
error: কপি হবে না!