ads

সোমবার , ১২ আগস্ট ২০২৪ | ৩১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ছাত্র আন্দোলনে নিহত শহীদদের স্মরণে নকলায় মোমবাতি প্রজ্জ্বলন

জাহাঙ্গীর হোসেন, নকলা
আগস্ট ১২, ২০২৪ ১১:৫৭ পূর্বাহ্ণ

শেরপুরের নকলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের স্মরণে শহিদ মিনারে মোমবাতি প্রজ্জ্বলন কর্মসূচি পালিত হয়েছে। ১১ আগস্ট রবিবার সন্ধ্যায় উপজেলার পাঠাকাটা ইউনিয়নের পাঠাকাটা উচ্চ বিদ্যালয় চত্বর শহিদ মিনারে এর আয়োজন করেন শিক্ষার্থীরা।

Shamol Bangla Ads

ওইসময় বৈষম্য বিরোধী আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীরা হাতে মোমবাতি প্রজ্জ্বলন করে ঘণ্টাব্যাপী অবস্থান করেন। কর্মসূচিতে তারা আন্দোলনে শহীদদের প্রতি শোক প্রকাশ করে এক মিনিট নীরবতা পালন করে।

এসময় তারা যার যার অবস্থান থেকে রাষ্ট্রীয় সম্পদ রক্ষায় সচেষ্ট থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। সব অনিয়মের বিরুদ্ধে সাহসিকতার সঙ্গে প্রতিবাদ অব্যাহত রাখতেও অঙ্গীকারবদ্ধ হন।

Need Ads
error: কপি হবে না!