ads

বৃহস্পতিবার , ৮ আগস্ট ২০২৪ | ৩১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নালিতাবাড়ীতে পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি পালন করল শিক্ষার্থীরা

অভিজিৎ সাহা, নালিতাবাড়ী
আগস্ট ৮, ২০২৪ ৯:১৫ অপরাহ্ণ

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা। ৮ আগস্ট বৃহস্পতিবার দিনব্যাপী নালিতাবাড়ী ল্যাঙ্গুয়েজ ক্লাবের উদ্যোগে শিক্ষার্থীরা কয়েকটি দলে ভাগ হয়ে পৌরশহরের বিভিন্ন এলাকায় এই কর্মসূচী পালন করে।

Shamol Bangla Ads

সকালে পৌরসভা কার্যালয়ের সামনে কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নালিতাবাড়ী ল্যাঙ্গুয়েজ ক্লাবের সভাপতি মাসুদ রানা। প্রায় অর্ধশতাধিক শিক্ষার্থী এই কর্মসূচিতে অংশগ্রহন করে।

এর আগে গত সোমবার বিকেলে শেখ হাসিনার পদত্যাগ ও দেশ ত্যাগের পর শহরে আনন্দ মিছিল হয়। এসময় পৌরসভা কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ, উপজেলা পরিষদে ভাঙচুর, একটি মোটর সাইকেল শো-রুমে অগ্নিসংযোগ, দুইটি ডায়াগনস্টিক সেন্টারে ভাঙচুর ও অগ্নি সংযোগ, শহীদ মিনার মার্কেটে ভাঙচুর ও অগ্নিসংযোগ, বাস টার্মিনালে দূরপাল্লার ১৩ টি বাসে অগ্নিসংযোগসহ বিভিন্ন স্থাপনায় ভাঙচুর ও অগ্নিসংযোগ চালায় দুর্বৃত্তরা৷

Shamol Bangla Ads

এরপর থেকে পৌরশহরের বিভিন্ন সড়কে ছড়িয়ে–ছিটিয়ে ছিল ভাঙা কাঁচের টুকরো, ছাইয়ের স্তূপসহ ধ্বংসের চিহ্ন। সাথে ছিল ছোটো–বড় অসংখ্য ইটের টুকরো। পরে এসব শহরের সড়ক থেকে পরিষ্কার করতে শিক্ষার্থীরা পরিচ্ছন্নতা কাজে অংশ নেন।

নালিতাবাড়ী ল্যাঙ্গুয়েজ ক্লাবের সদস্য আব্দুল্লাহ আল আমিন বলেন, শহরটি আমাদের। শহরকে আমরা সুন্দর করে সাজাবো। তাই আমাদের বসে থাকার সুযোগ নেই।

শহরের যানজট নিরসনে দায়িত্ব পালনকালে শিক্ষার্থী রুহুল সিদ্দিকি রুমান বলেন, শহরে এ মুহূর্তে ট্রাফিক পুলিশ নেই। সড়কে বিশৃঙ্খলা দেখা যাচ্ছে। তাই আমরা সাধারণ ছাত্ররা দায়িত্ব পালন করছি।

নালিতাবাড়ী ল্যাঙ্গুয়েজ ক্লাবের সমন্বয়ক এম এ রায়হান বলেন, আমরা মূলত শিক্ষার্থীদের নিয়ে শিক্ষা কার্যক্রম করে থাকি। কিন্তু সরকার পতনের পর দুর্বৃত্তদের হামলায় বিভিন্ন স্থাপনায় অগ্নিসংযোগ ও হামলা চালায়। অব্যবস্থাপনায় শহরজুড়ে ধ্বংস স্তূপ পড়ে আছে। তাই শিক্ষার্থীদের নিয়ে আমরা এই কার্যক্রম শুরু করেছি

শিক্ষার্থীদের এমন কার্যক্রমে সন্তুষ্টি প্রকাশ করেন বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।

Need Ads
error: কপি হবে না!