ads

বুধবার , ৭ আগস্ট ২০২৪ | ৩১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

অন্তর্বর্তী সরকারের শপথ হতে পারে আগামীকাল রাত ৮টায়: সেনাপ্রধান

শ্যামলবাংলা ডেস্ক
আগস্ট ৭, ২০২৪ ৭:২২ অপরাহ্ণ

নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. ইউনূসকে প্রধান করে অন্তর্বর্তীকালীন সরকারের প্রস্তাবকে স্বাগত জানিয়েছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। আগামীকাল রাত ৮টায় এই সরকারের শপথ অনুষ্ঠান হতে পারে বলেও তিনি জানান। ৭ আগস্ট বুধবার সেনাসদরে এক সংবাদ সম্মেলনে সেনাপ্রধান এ তথ্য জানান।

Shamol Bangla Ads

সেনাপ্রধান বলেন, ‘আপনারা জানেন যে আমরা কেয়ারটেকার গভর্নমেন্টের প্রধান হিসেবে ড. ইউনূসকে নির্বাচন করেছি অনেক আলোচনা করে। আমরা নিজেদের মধ্যে অনেক আলোচনা করেছি। রাজনৈতিক নেতৃবৃন্দের সঙ্গে, শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করেছি। মহামান্য রাষ্ট্রপতির সঙ্গে আমরা আলোচনা করেছি। আলোচনা করে সর্বসম্মতভাবে সম্মত হয়েছি। আমরা প্রস্তাব দিয়েছি ড. ইউনূসকে করার জন্য। তিনি আমাদের এখন চিফ অ্যাডভাইজার। উনি কালকে আসবেন। দুপুরে এসে উনি পৌঁছাবেন। আমি ওনাকে রিসিভ করতে যাব। আমরা ওনাকে সর্বোত্তমভাবে সহায়তা করব। আমরা আর্মি চিফ, নেভি চিফ রয়েছি। আমি নিশ্চিত উনি সব রাজনৈতিক দল ও সবার কাছ থেকে সাহায্য পাবেন। ছাত্রদের থেকেও সাহায্য পাবেন। আমি নিশ্চিত যে অত্যন্ত সফলভাবে কাজ করবেন।’

সংবাদ সম্মেলনে এক সাংবাদিক অন্তর্বর্তীকালীন সরকারের শপথ নেওয়ার সময় জানতে চাইলে জবাবে সেনাপ্রধান বলেন, কালকে রাত ৮টার দিকে শপথ হতে পারে।

Shamol Bangla Ads

দেশের আইনশৃঙ্খলা ও সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণ প্রসঙ্গে সেনাপ্রধান বলেন, ‘আপনারা দেখছেন আমাদের সঙ্গে আরও দুই বাহিনীর প্রধান আছেন। আমরা একসঙ্গে কাজ করছি। কিছুক্ষণ আগে ড. ইউনূসের সঙ্গে আমার কথা হয়েছে। ওনার সঙ্গে কথা বলে আমার খুব ভালো লাগল। আমার কাছে মনে হয়েছে উনি অত্যন্ত আগ্রহী এই কাজটা করার জন্য এবং আমি নিশ্চিত যে উনি আমাদের একটা সুন্দর গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে নিয়ে যেতে সমর্থ হবেন। আমরা এ থেকে উপকৃত হব।’

সেনাপ্রধান বলেন, স্টুডেন্টরা চমৎকার কাজ করছেন। রাস্তায় ট্রাফিক পুলিশ ছিল না। তারা ট্রাফিক নিয়ে কাজ করছেন। বিভিন্ন রাস্তা পরিষ্কার করা, যে সমস্ত স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে সেগুলো পরিষ্কার করা। আমরা অত্যন্ত আনন্দিত যে তারা এই কাজগুলো চালিয়ে যাচ্ছে। আমি তাদের অনুরোধ করবো যেন তারা এই ভালো কাজগুলো চালিয়ে যান। ঢাকার বিভিন্ন পয়েন্টে যে সকল লুটতরাজ ও অপরাধ সংগঠিত হচ্ছে ওইগুলো প্রতিহত করার জন্য আমি তাদেরকে অনুরোধ করেছিলাম, তারা সেই কাজও করছে। আমি নিশ্চিত সবাইকে নিয়ে একটা সুন্দর, অবাধ ও স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনতে পারবো।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!