ads

শনিবার , ৩ আগস্ট ২০২৪ | ৩১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

সৌদির ৫ শহরের ১৫টি স্টেডিয়ামে হবে ২০৩৪ বিশ্বকাপ

শ্যামলবাংলা ডেস্ক
আগস্ট ৩, ২০২৪ ১:০৬ অপরাহ্ণ

২০৩৪ সালের ফুটবল বিশ্বকাপের আয়োজক হচ্ছে সৌদি আরব। এ আসরে অংশ নিবে ৪৮টি দেশ। ১০ বছর পর অনুষ্ঠেয় এ আসর হবে সৌদির ৫ শহরের ১৫ স্টেডিয়ামে। এমনটাই জানিয়েছে সৌদির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সৌদি প্রেস এজেন্সি (এসপিএ)।

Shamol Bangla Ads

জানা গেছে, ১৫টি স্টেডিয়ামের মধ্যে সৌদির রাজধানী রিয়াদেই থাকবে ৮টি। বাকি ৭টি স্টেডিয়াম থাকবে চার শহর জেদ্দা, আল খোবার, আবহা ও ৫০০ বিলিয়ন ডলার অর্থমূল্যের নতুন শহর নিওমে।

বিডের দলিল অনুসারে, ৪৮ দলের বিশ্বকাপ আয়োজন করতে সৌদির কমপক্ষে ৪০ হাজার দর্শক ধারণক্ষমতার ১৪টি স্টেডিয়াম লাগবে। বর্তমানে সৌদির এমন স্টেডিয়াম আছে দুটি—জেদ্দার কিং আবদুল্লাহ স্টেডিয়াম ও রিয়াদের কিং ফাহাদ স্টেডিয়াম। এর মধ্যে ফাহাদ স্টেডিয়ামে এখনও কাজ চলছে। বাকি ১৩টি স্টেডিয়াম ফিফার চাহিদা অনুযায়ী নির্মাণের অপেক্ষায় রয়েছে দেশটি।

Shamol Bangla Ads

এর মধ্যে একটি নির্মাণের অপেক্ষাধীন কিং সালমান স্টেডিয়াম। যে স্টেডিয়ামের দর্শক ধারণক্ষমতা হবে ৯২ হাজার। এখানেই হবে বিশ্বকাপের উদ্বোধনী ও ফাইনাল ম্যাচ।

Need Ads
error: কপি হবে না!